|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নারায়ণগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:০১ পিএম
৪১০ পঠিত
নারায়ণগঞ্জে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে মাদক মামলার ৪ জন, মাদকসেবী ১৫ জন, ওয়ারেন্টভুক্ত প...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বিভিন্ন অপরাধে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে মাদক মামলার ৪ জন, মাদকসেবী ১৫ জন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ২ জন এবং ফৌজদারি আইনে ২ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অভিযানে গ্রেপ্তার মাদক মামলার আসামিরা হলেন- সোনারগাঁর সিংলাবো এলাকার মো. সাদিকুল ইসলাম শুভ (২৩), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোছা. ফাতেমা (৪৫) ও মোছা. খালেদা (৩৩) এবং টেকনাফের মো. আয়াছ (২৫)। এছাড়া মাদক সেবনের অপরাধে ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়।  

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তাররা হলেন- সোনারগাঁর কাঁচপুর এলাকার মো. সুমন (২৬) ও পিরোজপুরের গোলজার হোসেন (৪২)। পাশাপাশি ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় উপজেলার মহেশ্বরদী এলাকার আবু খায়ের (৩০) ও মো. দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স