|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এবার ৩ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:২১ পিএম
১৮৮ পঠিত
এবার ৩ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এ অঞ্চলের মানুষ। তবে এবার ৩ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের নতুন দাবি জানিয়েছেন কবির আহমেদ ভূঁইয়া নামে এক বিএনপি নেতা। তার প্রস্তাবিত বিভাগের জেলাগুলো হলো কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বি...
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এ অঞ্চলের মানুষ। তবে এবার ৩ জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের নতুন দাবি জানিয়েছেন কবির আহমেদ ভূঁইয়া নামে এক বিএনপি নেতা। তার প্রস্তাবিত বিভাগের জেলাগুলো হলো কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। কবির আহমেদ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন। পোস্টে কবির আহমেদ ভূঁইয়া প্রস্তাবিত বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপনের প্রস্তাব দেন। তার প্রস্তাব অনুযায়ী, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া- এই তিন জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা যেতে পারে। এতে প্রায় ৮৯ লাখ মানুষ বিভাগীয় প্রশাসনিক সুবিধার আওতায় আসবেন বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্য উল্লেখ করে পোস্টে বলা হয়, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলার মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জন। প্রস্তাবিত বিভাগে তিনটি জেলার ৩১টি উপজেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এর সম্মিলিত আয়তন আনুমানিক ৭ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি বলে পোস্টে উল্লেখ করা হয়। বিভাগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা একসঙ্গে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের সরকারি সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হতে পারে। প্রস্তাবিত বিভাগীয় কাঠামোতে ব্রাহ্মণবাড়িয়াকে সদর দপ্তর করার পক্ষে যুক্তি দিয়ে তিনি জেলার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পাঞ্চল, আখাউড়া স্থলবন্দর এবং ঢাকা-চট্টগ্রাম রেল ও সড়ক যোগাযোগের বিষয়গুলো তুলে ধরেন। পোস্টের শেষাংশে কবির আহমেদ ভূঁইয়া উল্লেখ করেন, তার এ প্রস্তাবের সঙ্গে অন্যদের দ্বিমত থাকতে পারে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিনি মনে করেন, তিন জেলার সমান মর্যাদা, উন্নয়নের সুযোগ ও সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠন করা প্রয়োজন। তবে তিনি তার এ বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: নতুন আরএসএস সোর্স