পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিচয় মিলেছে
গণমাধ্যম ডেক্স
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের সোনাপাতিল বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) ও ইবাদুলের ছেলে ইমন (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটির দিন হওয়ায় জুমার নামাজের পর মালঞ্চির বিভিন্ন এলাকা থেকে কয়েকজন সোনাপাতিল বিলের গোপিনাথপুর অংশে বড়শি দিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তারা বিলের মধ্যে পলিথিনে তৈরি একটি ছাউনিতে আশ্রয় নেন। হঠাৎ সেখানেই বজ্রপাত ঘটে। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন।
বিলের ওই অংশ দুর্গম হওয়ায় বৃষ্টি থামার বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সময় ভুক্তভোগীরা পলিথিনের একটি ঘরে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই বজ্রপাত ঘটে। নিহতরা সবাই কিশোর ও তরুণ। ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে ছয়জনের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তারা মাছ ধরতে বিলে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে এই প্রাণহানি ঘটে।
তিনি জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, একসঙ্গে ছয় কিশোর-তরুণের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট
জাতীয় -
২
আট বিভাগ ঘুরে শ্রীমঙ্গলে শেষ হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব
জাতীয় -
৩
তাহসিফের মৃত্যু ও কালবেলার সাংবাদিককে অপহরণ: আলোচনায় টঙ্গীর মাজার বস্তি
জাতীয় -
৪
হ্যালোইন ঘিরে ঢাকায় যতো আয়োজন
জাতীয় -
৫
গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার
জাতীয় -
৬
যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ
জাতীয় -
৭
ব্যালন ডি’অর জয়ী কেইনকে প্রশংসায় ভাসালেন ইংলিশ কিংবদন্তি
জাতীয় -
৮
লালমাইয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ
জাতীয় -
৯
ট্রাম্পের বিকল্প খুঁজছে রিপাবলিকানরা, মধ্যবর্তী নির্বাচনে মুখোমুখি দুই দল
জাতীয় -
১০
চীন-আইসল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর, দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বন্ধুত্বের বার্তা
জাতীয় -
১১
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে শুল্ক কমানো ও আমদানি বাড়ানোর আহ্বান
জাতীয় -
১২
কালবেলায় সংবাদ প্রকাশের পর মামলা নিল পুলিশ, ওসির ভূমিকা নিয়ে তদন্তের দাবি
জাতীয় -
১৩
নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা
জাতীয় -
১৪
রাত পোহালেই এইচএসসির ফল, জানবেন যেভাবে
জাতীয় -
১৫
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন