|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু?

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:৩৮ এএম
২২৮ পঠিত
এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু?
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। এবার এই পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে মৌসুমের সেরা ফুটবলার বেছে নেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবার ক্রিকেটেও কি সেরকম কিছু আসতে চলেছে?  ব্যালন ডি’অরকে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কা...
বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। এবার এই পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে মৌসুমের সেরা ফুটবলার বেছে নেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবার ক্রিকেটেও কি সেরকম কিছু আসতে চলেছে?  ব্যালন ডি’অরকে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ক্রিকেটেও আইসিসি বর্ষসেরা পুরস্কার নেই। তবে সেই জৌলুস নেই। সেই জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।  ২০০৪ সাল থেকে আইসিসি বর্ষসেরা পুরস্কার দিচ্ছে। ২০২১ থেকে তাতে যুক্ত হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও। এছাড়া উঠতি ক্রিকেটারদেরও পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে ২০২৪ পর্যন্ত। সেবার সেরা টেস্ট ক্রিকেটার হন ভারতের জাসপ্রীত বুমরাহ। কিন্তু ২০২৫ সালে কাউকে পুরস্কৃত করা হয়নি। কেন? আইসিসি চাইছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পুরস্কারকে বড় মঞ্চে দিতে। ২০২৬-ও শেষের পথে। সেক্ষেত্রে গত দুই বছরকে একটা মৌসুম হিসেবে ধরে ভবিষ্যতে বড় করে অনুষ্ঠান করতে চান জয় শাহরা। যাকে ফুটবলের ব্যালন ডি’অরের মতো দেখা হবে। সেটা হতে পারে ২০২৭ সালে। আইসিসি’র এক কর্মকর্তা এ নিয়ে মুখও খুলেছেন। তিনি বলেন, ‘এটাই সুযোগ, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বৈশ্বিক মঞ্চ দেওয়ার। যাতে সমর্থকরাও এই নিয়ে আলোচনা করার সুযোগ পান।’ তার ভাষ্যমতে, ‘আইসিসি বেশ অনেক বছর ধরেই ক্রিকেটারদের পুরস্কার দিচ্ছে। কিন্তু ২০২৫ সালের পুরস্কার আমরা ইচ্ছাকৃত দিইনি। আমরা ভাবছিলাম, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেমন হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি, বড় দলগুলো এবং খেলোয়াড়দের পুরস্কার বিতরণকে আরও বৃহত্তর প্রেক্ষাপট দিতে।’  আসলে ফুটবলে ব্যালন ডি’অর নিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো হৈচৈ পড়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে ব্যালন ডি’অর পাবে, তাই নিয়ে চলত ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার কি তাহলে ক্রিকেটেও সেই উন্মাদনা আসতে চলেছে? যদিওবা এই প্রশ্নের সঠিক উত্তর এখনও সময়ের হাতে। তথ্যসূত্র : নিউজ১৮.কম

সূত্র: কালবেলা