|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হরমুজ প্রণালিতে এক মাসে সর্বোচ্চ ৩৫ জাহাজে হামলা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:১৭ এএম
৩৬০ পঠিত
হরমুজ প্রণালিতে এক মাসে সর্বোচ্চ ৩৫ জাহাজে হামলা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা অক্টোবরে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) প্রকাশিত তথ্যের হিসাব অনুযায়ী, চলতি মাসে এ অঞ্চলে জাহাজে অন্তত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ার...

পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলার ঘটনা অক্টোবরে রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) প্রকাশিত তথ্যের হিসাব অনুযায়ী, চলতি মাসে এ অঞ্চলে জাহাজে অন্তত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এটিই ওই অঞ্চলে জাহাজে হামলার সবচেয়ে বেশি ঘটনা ঘটার মাস।

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, এর আগে দ্বিতীয় সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছিল গত মার্চে। ওই মাসে প্রায় ৩০টি হামলার খবর পাওয়া যায়।

এদিকে শুক্রবার হরমুজ প্রণালিতে এবং এর আশপাশে অন্তত চারটি জাহাজে আগুন লাগার কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

অন্যদিকে, শুক্রবার একটি হামলার তথ্য নিশ্চিত করেছে ইউকেএমটিও। সংস্থাটি জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে একটি জাহাজে প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রজাতীয় বস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়।

সূত্র: আলজাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স