|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তীর্থ করে ফেরার পথে ট্রাকচাপায় স্কুলশিক্ষিকা নিহত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪৮ এএম
৪৪১ পঠিত
তীর্থ করে ফেরার পথে ট্রাকচাপায় স্কুলশিক্ষিকা নিহত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজশাহীর গোদাগাড়ীর তীর্থস্থান খেতর ধাম দর্শন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় জয়ারানী (৩০) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ব্যাংকার বাবলা দাস (৩১) আহত হয়েছেন।  শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানাধীন তিশিগাড়ি নামক...
রাজশাহীর গোদাগাড়ীর তীর্থস্থান খেতর ধাম দর্শন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় জয়ারানী (৩০) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ব্যাংকার বাবলা দাস (৩১) আহত হয়েছেন।  শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানাধীন তিশিগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাবলা দাসের স্ত্রী। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। আহত স্বামী বাবলা দাস একই এলাকার যুগল চন্দ্র দাসের ছেলে এবং পেশায় সোনালী ব্যাংক কর্মকর্তা। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় এই দম্পতি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলী খেতুর ধাম নামক হিন্দু তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি শিবগঞ্জে ফিরছিলেন। পথিমধ্যে দুপচাঁচিয়া থানাধীন তিশিগাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের ওপর ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক জয়া রানীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বামী বাবলা দাসকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: নতুন আরএসএস সোর্স