|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ল্যাভরভের সঙ্গে ছবি তুলতে আপত্তি, ইইউ কূটনীতিকদের ফটোসেশন বাতিল করল যুক্তরাষ্ট্র

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ এএম
২৬৬ পঠিত
ল্যাভরভের সঙ্গে ছবি তুলতে আপত্তি, ইইউ কূটনীতিকদের ফটোসেশন বাতিল করল যুক্তরাষ্ট্র
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একই ফ্রেমে ছবি তুলতে আপত্তি জানিয়েছেন কয়েকজন ইউরোপীয় কূটনীতিক। এ নিয়ে ওয়াকআউটের হুমকি দেওয়ার পর শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির জোট জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রীদের পরিকল্পিত যৌথ আলোকচিত্রের আয়োজন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্...
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একই ফ্রেমে ছবি তুলতে আপত্তি জানিয়েছেন কয়েকজন ইউরোপীয় কূটনীতিক। এ নিয়ে ওয়াকআউটের হুমকি দেওয়ার পর শুক্রবার (৩০ অক্টোবর) বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির জোট জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রীদের পরিকল্পিত যৌথ আলোকচিত্রের আয়োজন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় কূটনীতিকদের আপত্তি ও সম্ভাব্য বিতর্ক এড়াতে যৌথ ছবি তোলার সিদ্ধান্ত বাতিল করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে তারা এ তথ্য জানান। বৈঠকের উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা ফলপ্রসূ হবে। রুবিও বলেন, ‘আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমি একে সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত বলব। আর এটি শুধু আমার দেশ যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।’ লাভরভকে ঘিরে ইউরোপীয় কূটনীতিকদের আপত্তি এবং ছবি তোলার আয়োজন বাতিলের ঘটনা জি-২০ বৈঠকে রাশিয়াকে নিয়ে পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক অবস্থানের টানাপোড়েনের বিষয়টি সামনে এনেছে। সূত্র: ইউরো নিউজ

সূত্র: নতুন আরএসএস সোর্স