হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
গণমাধ্যম ডেক্স
ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। গতকাল শুক্রবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।
পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। এ ঘটনায় জাহাজে আগুন ধরে যায়।
মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ওমানের নৌবাহিনী নাবিকদের উদ্ধার করে। পরে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।
এদিকে একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জাহাজগুলো অনুমোদনহীন পথে চলছিল বলে দাবি তেহরানের।
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় অনুমোদনহীন পথে প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তারা। কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে সতর্ক করার পরও জাহাজগুলো তা উপেক্ষা করে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ ঠিক করে দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথে চলাচল করতে হবে বলেও জানিয়েছে তেহরান। ওমান উপকূলের কাছের দক্ষিণের একটি জলপথকে অনুমোদনহীন বলে বিবেচনা করছে ইরান।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও গতকাল জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে আরেকটি জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। জাহাজটির নাবিকেরা নিরাপদ আছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। এর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। এদিকে ইরানের পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় পাল্টা অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরও সীমিত হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
অর্থনীতি -
২
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা, তাজুলের আরও ২ সহযোগী গ্রেপ্তার
জাতীয় -
৩
প্লাস্টিক দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ
জাতীয় -
৪
তালা ঝুলছে বাউফল পাঠাগারে, নষ্ট হচ্ছে বই-আসবাবপত্র
জাতীয় -
৫
পাবনায় প্রকাশ্যে জোড়া খুনের ৪৮ ঘণ্টা পর মামলা
জাতীয় -
৬
আইসিসি টেস্ট র্যাংকিং ও চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারাল অস্ট্রেলিয়া
জাতীয় -
৭
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৮
তাহসিফ হত্যা মামলা: সিসিটিভিতে দেখা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৯
অটোরিকশার নিবন্ধন: কত টাকা, কী কী কাগজ প্রয়োজন, চলবে কোথায়?
জাতীয় -
১০
হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান
জাতীয় -
১১
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
জাতীয় -
১২
নবীন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা
জাতীয় -
১৩
ভূতের ছড়া
জাতীয় -
১৪
সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী
জাতীয় -
১৫
১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে ৭০ টাকার টিকিট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন