|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাফল্যের গল্প শোনালেন প্রাঙ্ক কিং প্রতিষ্ঠাতা আর্থিক সজীব

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ এএম
২৩৬ পঠিত
সাফল্যের গল্প শোনালেন প্রাঙ্ক কিং প্রতিষ্ঠাতা আর্থিক সজীব
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বড় কোনো বাজেট বা পরিচিত তারকা ছাড়াই কেবল শক্তিশালী গল্প ও সমাজের চিত্র ফুটিয়ে তুলে ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে ‘প্র্যাংক কিং এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের নাটক ‘দুনিয়া টাকার গোলাম’। নাটকটি ইউটিউবে একশ কোটি ভিউয়ের অভাবনীয় মাইলফলক ছাড়িয়ে গেছে। এই বিশাল সাফল্যের নেপথ্য কারিগর প্রাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের...
বড় কোনো বাজেট বা পরিচিত তারকা ছাড়াই কেবল শক্তিশালী গল্প ও সমাজের চিত্র ফুটিয়ে তুলে ইউটিউবে দারুণ সাড়া ফেলেছে ‘প্র্যাংক কিং এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের নাটক ‘দুনিয়া টাকার গোলাম’। নাটকটি ইউটিউবে একশ কোটি ভিউয়ের অভাবনীয় মাইলফলক ছাড়িয়ে গেছে। এই বিশাল সাফল্যের নেপথ্য কারিগর প্রাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা, চিত্রনাট্যকার ও গল্পকার আর্থিক সজীব (সজীব উদ্দিন)। কালবেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন নাটকের অনুপ্রেরণা, সাসপেন্সে ভরা বুনিয়াদ এবং এই ঐতিহাসিক অর্জনের পেছনের গল্প নিয়ে। একটি গভীর ও সচেতনামূলক গল্প লেখার অনুপ্রেরণা সম্পর্কে জানতে চাইলে আর্থিক সজীব জানান, তার একটি বিশাল দর্শকশ্রেণি রয়েছে যারা এ ধরনের কাজগুলো দারুণ পছন্দ করেন। বিশ্বজুড়ে চলমান ট্রেন্ড এবং তার সেই বিশাল দর্শকের চাহিদার কথা মাথায় রেখে একটু ভিন্ন ধাঁচের কিছু উপহার দেওয়ার তাগিদ থেকেই এই কনসেপ্টটি তার মাথায় আসে। দর্শকের এই আকাশচুম্বী উদ্দীপনা ও ভালোবাসা এবং দিনে দিনে প্রায় ১৪ মিলিয়নের বেশি ভিউয়ের ম্যাসিভ রেসপন্স তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন এবং টাকার কাছে মানুষের সম্পর্কের বদলে যাওয়ার নির্মম বাস্তবাতা যেভাবে নাটকে ফুটিয়ে তোলা হয়েছে, সে বিষয়ে সজীব জানান; এগুলোর সরাসরি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা তার জীবনে না ঘটলেও, চারপাশের ঘটে যাওয়া নানা ঘটনা, মানুষের অর্থনৈতিক সংকট এবং উচ্চবিত্ত ও নিম্নবিত্তের দ্বন্দ্বগুলো চোখের সামনেই প্রতিনিয়ত ভেসে ওঠে। পত্রপত্রিকা ও পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকেই সমাজে ঘটে চলা এসব বাস্তব চিত্রকে তিনি গল্পের রূপ দিয়েছেন, যেখানে নাটকের কেন্দ্রীয় চরিত্র গরিব ও নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়ায়। প্রতিটি পর্বের শেষে তীব্র সাসপেন্স বা টুইস্ট ধরে রাখার কৌশল সম্পর্কে গল্পকার জানান, একটি দীর্ঘ ধারাবাহিকের ক্ষেত্রে পর্বের সমাপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী তিন থেকে চার দিন দর্শক যেন পরের পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, সে বিষয়টি মাথায় রেখেই টিম ও পরিচালকদের নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। নিখুঁত পরিকল্পনা এবং সুচিন্তিত চিত্রনাট্যের মাধ্যমেই মূলত এই আকর্ষণ তৈরি করা হয়। সবগুলো পর্ব মিলিয়ে ইউটিউবে একশ কোটি ভিউয়ের এই রেকর্ডকে একটি দারুণ অ্যাচিভমেন্ট হিসেবে দেখছেন আর্থিক সজীব। পুরো কৃতিত্বটাই তিনি উৎসর্গ করেছেন তার সেই অডিয়েন্স বন্ধুদের, যারা প্রতিনিয়ত প্রচণ্ড সমর্থন জুগিয়ে আসছেন। তবে ধারাবাহিকটি কত দূর টেনে নেওয়া হবে বা কোথায় গিয়ে এর সমাপ্তি টানবেন; এমন প্রশ্নে সজীব স্পষ্ট জানান, সুনির্দিষ্ট কোনো পর্বের সংখ্যা বা শেষের পরিকল্পনা এখনই করা হয়নি। গল্পের নিজস্ব গতিই বলে দেবে এটি কোথায় গিয়ে শেষ হওয়া উচিত; যখন যেখানে শেষ করা দরকার, সেখানেই তা সমাপ্ত করা হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স