বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি
গণমাধ্যম ডেক্স
বরিশালের উজিরপুরে বিএনপি নেতা মো. আতিকুল ইসলাম নান্নু বালীর একটি ‘আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায়’ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। তবে নান্নু বালীর দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এ ঘটনায় দুই মাস আগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানিয়েছেন তিনি।
নান্নু বালী সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। সম্প্রতি তিনি উজিরপুরের সাতলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি হয়েছেন। তবে ওই কমিটি গঠনে বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালে অভিযোগও জমা পড়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, নান্নু বালীর কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। কোনো ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নিতে পারে না। এ অবস্থায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া এবং দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে নান্নু বালীর দাবি, ভিডিওটি কে বা কারা ছড়িয়েছেন, তা তিনি জানেন না। এটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। এ ঘটনায় দুই মাস আগে থানায় জিডি করেছেন। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মামলা করার হুমকিও দিয়েছেন তিনি।
সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, ‘আমি ভিডিওটি অনেক আগেই দেখেছি এবং বিষয়টি উপজেলা বিএনপির নেতারাও জানেন। বিষয়টি জানার পরও দলের সংশ্লিষ্ট নেতারা কোনো পদক্ষেপ নেননি। ভিডিওটি নিয়ে আমি আগেও বলেছি, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেননি।’
উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন বলেন, ‘আমি এ ধরনের কোনো ভিডিও দেখিনি। তবে এ ধরনের অভিযোগ আমাদের কাছে এলে দলীয় ফোরামে আলোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বেশ্বর বিশ্বাস বলেন, ‘আমি ভিডিওটি দেখিনি। নান্নু বালীর বিরুদ্ধে এমন অভিযোগ এলে এ বিষয়ে প্রশাসন সিদ্ধান্ত নিতে পারে।’
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি পুরোনো। নান্নু বালী থানায় জিডি করে থাকলে সেটি তদন্ত করা হচ্ছে। তবে তিনি জিডি করেছেন কি না, তা নিশ্চিত নই।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন বলেন, আমরা আসলে এ ধরনের ব্যক্তিদের দিয়ে কমিটি অনুমোদন করি না। এটা আমাদের কাছে পাঠিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ও ইউএনও। আমরা যাচাই করিনি, তাদের পাঠানো নামকেই সত্যি হিসেবে ধরে নিয়েছি। এখন অভিযোগ এলে আমরা তদন্তে যেতে পারি। তবে এসব বিষয় প্রধান শিক্ষকের না জানার কথা নয়। ভালো মানুষদের নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান চলা উচিত বলে আমি মনে করি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিদেশি প্রযুক্তিনির্ভরতা কমিয়ে নিজস্ব এআই গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
জাতীয় -
২
চট্টগ্রাম রেঞ্জে একদিনে কিশোর গ্যাংয়ের ৪৪৯ সদস্য আটক
জাতীয় -
৩
গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাক শ্রমিক নিহতের গুজব
জাতীয় -
৪
পুলিশের গুলিতে নয়, ইটের টুকরো পড়ে আহত হয়েছিল নুরুজ্জামান সামি
জাতীয় -
৫
আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন
জাতীয় -
৬
এক বছর বেতন বাড়বে না অতিরিক্ত সচিব মেহেদী হাসানের
জাতীয় -
৭
ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনে অনুপ্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৮
রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন
জাতীয় -
৯
গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
অর্থনীতি -
১০
জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসের প্রতিশ্রুতি হুইপ অপুর
জাতীয় -
১১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
জাতীয় -
১২
গ্ল্যামার নয়, জীবনের প্রাপ্তিই বড়!
জাতীয় -
১৩
তিন প্রত্যাবর্তন, এক অভিজ্ঞকে বাদ দিয়ে বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা
জাতীয় -
১৪
দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই
জাতীয় -
১৫
খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন