৯ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি এক শিক্ষার্থীকে
গণমাধ্যম ডেক্স
রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থী মাত্র একজন। কিন্তু সেই শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি এবারের এইচএসসি পরীক্ষায়। ফলে নয়জন শিক্ষক থাকা সত্ত্বেও কলেজটি পাসের খাতায় নাম লেখাতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) দিনাজপুর শিক্ষা বোর্ড প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিল। এ ঘটনায় স্থানীয় সচেতন মহলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির স্কুল শাখা এমপিওভুক্ত হলেও কলেজ শাখা এখনো এমপিওভুক্ত হয়নি। ২০১১ সালে কলেজ শাখা চালু করা হয়। বর্তমানে কলেজটিতে নয়জন শিক্ষক রয়েছেন। অথচ এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেয় মাত্র একজন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে ওই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।
কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী জানান, দীর্ঘ সময় পার হলেও কলেজ শাখাটি এখনো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে কলেজে নয়জন শিক্ষক রয়েছেন। নিজস্ব পাকা একাডেমি দেখানো হলেও বাস্তবে সেটি নেই। পুরোনো অবকাঠামো নিয়েই চলছে পাঠদান।
অধ্যক্ষের দাবি, এমপিওভুক্ত না হওয়া এবং প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে ভালো মানের শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হতে আগ্রহী হয় না। ফলে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে। এরই ধারাবাহিকতায় এ বছর মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ওই শিক্ষার্থীও একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে।
এ বছর দিনাজপুর শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১১ হাজার ১৭৯ শিক্ষার্থী অংশ নেয়। উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৬ জন। পাসের হার ৪৫.৯৮। এবার এই বোর্ডের অধীনে মোট ৬৬৮টি কলেজের মধ্যে ৪৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিদেশি প্রযুক্তিনির্ভরতা কমিয়ে নিজস্ব এআই গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
জাতীয় -
২
চট্টগ্রাম রেঞ্জে একদিনে কিশোর গ্যাংয়ের ৪৪৯ সদস্য আটক
জাতীয় -
৩
গাজীপুর পল্লী বিদ্যুৎ এলাকায় দুজন পোশাক শ্রমিক নিহতের গুজব
জাতীয় -
৪
পুলিশের গুলিতে নয়, ইটের টুকরো পড়ে আহত হয়েছিল নুরুজ্জামান সামি
জাতীয় -
৫
আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া, কাভার্ডভ্যানে আগুন
জাতীয় -
৬
এক বছর বেতন বাড়বে না অতিরিক্ত সচিব মেহেদী হাসানের
জাতীয় -
৭
ফ্যাসিস্টের সমর্থকরা মুখে মাস্ক পরে আন্দোলনে অনুপ্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৮
রাউজানে আরও ৫টি পাঠাগার উদ্বোধন
জাতীয় -
৯
গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
অর্থনীতি -
১০
জবির দ্বিতীয় ক্যাম্পাসের বাজেট পাসের প্রতিশ্রুতি হুইপ অপুর
জাতীয় -
১১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
জাতীয় -
১২
গ্ল্যামার নয়, জীবনের প্রাপ্তিই বড়!
জাতীয় -
১৩
তিন প্রত্যাবর্তন, এক অভিজ্ঞকে বাদ দিয়ে বাংলাদেশের অপেক্ষায় প্রোটিয়ারা
জাতীয় -
১৪
দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই
জাতীয় -
১৫
খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন