যেসব ছোট ছোট অভ্যাসেই মিলবে ব্যায়ামের উপকার
গণমাধ্যম ডেক্স
সারাদিন বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে ব্যায়ামের জন্য আলাদা সময় বের করতে না পারলেও দৈনন্দিন কাজের ফাঁকে ছোট ছোট নড়াচড়া হৃদরোগের ঝুঁকি কমাতে এবং অকালমৃত্যুর আশঙ্কা হ্রাসে সহায়তা করতে পারে। পা নাড়ানো, সিঁড়ি ভাঙা কিংবা ঘরের কাজের মতো সাধারণ বিষয়ও শরীরকে সক্রিয় রাখে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ইচ্ছাকৃত ব্যায়ামের বাইরে দৈনন্দিন চলাফেরাকে বলা হয় ‘ইনসিডেন্টাল এক্সারসাইজ’। এর আরেক নাম ‘নন-এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস’ বা এনইএটি। ঘুম, খাওয়া ও পরিকল্পিত ব্যায়াম ছাড়া শরীরের নড়াচড়ায় যে শক্তি খরচ হয়, তাই এর অন্তর্ভুক্ত।
নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক আনান্থা নারায়ানন বলেন, বসে থাকার সময় পা নাড়ানো, কাঁধ ঘোরানো কিংবা বসার ভঙ্গি বদলানোও এ ধরনের কর্মকাণ্ড। দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ের পেশি কম সক্রিয় থাকে। এতে রক্ত থেকে গ্লুকোজ সরানো ও রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক পেশির সংকোচন কমে যায়।
তবে পা নাড়ানো বা পা ঝাঁকানোর মতো নড়াচড়া পেশির সক্রিয়তা বাড়ায়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, স্থির বসে থাকার তুলনায় এ ধরনের নড়াচড়ায় বেশি ক্যালরি খরচ হয়। ছোট পরিসরের আরেক গবেষণায় অভ্যাসগত পা ঝাঁকানোয় প্রায় ১৬ শতাংশ বেশি শক্তি ব্যয়ের প্রমাণ মিলেছে।
২০২৪ সালের একটি বড় গবেষণায় দেখা গেছে, দিনে মাত্র চার মিনিটের সংক্ষিপ্ত নড়াচড়া দীর্ঘক্ষণ বসে থাকার সঙ্গে সম্পর্কিত হৃদ্রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
যুক্তরাজ্যের ২২ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, দৈনন্দিন এমন কর্মকাণ্ড দিনে ১১ ঘণ্টার বেশি বসে থাকার স্বাস্থ্যঝুঁকিও কিছুটা পুষিয়ে দিতে পারে।
সিঁড়ি দিয়ে ওঠা, ভারী বাজারের ব্যাগ বহন, শিশুদের সঙ্গে খেলা কিংবা ফোনে কথা বলার সময় হাঁটার মতো কাজ নড়াচড়া বাড়াতে পারে। গবেষকদের পরামর্শ, দৈনন্দিন জীবনের ছোট সুযোগগুলো কাজে লাগিয়ে নিয়মিত সক্রিয় থাকা।
সূত্র: বিবিসি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে
সারাবাংলা -
২
১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের
জাতীয় -
৩
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
জাতীয় -
৪
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কথা কেন ভাবছে সিরিয়া
আন্তর্জাতিক -
৫
পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর স্কুলের পেছনে বিস্ফোরণ
সারাবাংলা -
৬
ফিফপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রোনালদোসহ জায়গা পেলেন যারা
জাতীয় -
৭
মধ্যবর্তী নির্বাচনের আগে জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা
জাতীয় -
৮
রাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা, আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার: এনসিপি
জাতীয় -
৯
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
সারাবাংলা -
১০
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন
জাতীয় -
১১
দিনাজপুরে ইউপি চেয়ারম্যান আটক
জাতীয় -
১২
দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
জাতীয় -
১৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জাতীয় -
১৪
মজুরি বাড়ানোর দাবিতে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জাতীয় -
১৫
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন