দেউলিয়া হচ্ছে এআই প্রতিষ্ঠান, ঝুঁকিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য
গণমাধ্যম ডেক্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত কথা, সম্পর্ক কিংবা গোপন তথ্য ভাগ করে নেওয়া এখন অনেকের অভ্যাস। কিন্তু এসব তথ্য জমা রাখা প্রতিষ্ঠানই যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে কী হবে?
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এআই প্রতিষ্ঠান ক্যারেক্টার ডট এআইয়ের সংকট সামনে এনেছে এমনই এক গোপনীয়তার ঝুঁকি। প্রতিষ্ঠানটির ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কথোপকথন বিক্রির আশঙ্কা তৈরি হয়েছে।
ক্যারেক্টার ডট এআইয়ের চ্যাটবটের সঙ্গে কয়েক কোটি মানুষ সম্পর্ক গড়ে তুলেছেন। তাদের মধ্যে শিশুরাও রয়েছে। প্রতিষ্ঠানটির কিছু চ্যাটবট নিজেদের আইনজীবী ও লাইসেন্সপ্রাপ্ত মনোরোগ বিশেষজ্ঞ হিসেবেও পরিচয় দিয়েছে। এখন প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার পথে। ফলে ব্যবহারকারীদের তথ্য অপরিচিত কোনো প্রতিষ্ঠানের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের (ইপিক) এআই ও মানবাধিকার কর্মসূচির পরিচালক ক্যালি শ্রোডার বলেন, ব্যক্তিরূপ দেওয়া চ্যাটবটের সঙ্গে কথা বলার সময় মানুষ অনেক বেশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য প্রকাশ করেন।
এমনকি বন্ধু বা পরিবারের সদস্যদের গোপন তথ্যও কথোপকথনে চলে আসে। ফলে যারা কখনো ওই সেবা ব্যবহার করেননি, তাদের তথ্যও পরোক্ষভাবে অন্যের কথোপকথনের মাধ্যমে প্রতিষ্ঠানের কাছে জমা হতে পারে।
দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় ক্যারেক্টার ডট এআইয়ের কিছু সম্পদ ২ কোটি ডলারে ডিজনির কাছে বিক্রির চুক্তি হয়েছে। তবে এতে ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত নয়।
আদালতের নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি অন্য ক্রেতার কাছে এসব তথ্য বিক্রি করতে পারে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল আদালতের কাছে শিশু সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই খাতে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিলে আরও অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। তখন কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য দেউলিয়া প্রতিষ্ঠানের সম্পদ হিসেবে বিক্রির ঝুঁকিতে পড়বে।
এ পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ, যেসব এআই সেবা আর ব্যবহার করা হচ্ছে না, সেগুলো থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা উচিত। এ জন্য প্রতিষ্ঠানের প্রাইভেসি সেটিংস, গোপনীয়তা নীতিমালা কিংবা গ্রাহকসেবা বিভাগের সহায়তা নেওয়া যেতে পারে। পাশাপাশি এআই চ্যাটবটে সংবেদনশীল তথ্য দেওয়ার আগে তা কীভাবে ব্যবহৃত হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।
সূত্র: বিবিসি
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশের ব্যবহার করা শটগান পাওয়া গেলো ড্রেনে
সারাবাংলা -
২
১০ বছর পর জবিতে জেমস, গানে মাতালেন শিক্ষার্থীদের
জাতীয় -
৩
ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
জাতীয় -
৪
মক্কা প্যাক্টে যোগ দেওয়ার কথা কেন ভাবছে সিরিয়া
আন্তর্জাতিক -
৫
পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীকে বের করে দেওয়ার পর স্কুলের পেছনে বিস্ফোরণ
সারাবাংলা -
৬
ফিফপ্রো বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রোনালদোসহ জায়গা পেলেন যারা
জাতীয় -
৭
মধ্যবর্তী নির্বাচনের আগে জরিপে বড় ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা
জাতীয় -
৮
রাতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা, আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার: এনসিপি
জাতীয় -
৯
মঙ্গলবার পুনরায় ক্লাসে ফিরছেন চুয়েটের শিক্ষার্থীরা
সারাবাংলা -
১০
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, মন্ত্রিসভায় অনুমোদন
জাতীয় -
১১
দিনাজপুরে ইউপি চেয়ারম্যান আটক
জাতীয় -
১২
দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ
জাতীয় -
১৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জাতীয় -
১৪
মজুরি বাড়ানোর দাবিতে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জাতীয় -
১৫
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন