|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

স্টেপ ফুটওয়্যারের বৈশ্বিক যাত্রা শুরু আলিবাবা ডটকমে, পাশে মেক্সিমো ইন্টারন্যাশনাল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পিএম
৪৩৬ পঠিত
স্টেপ ফুটওয়্যারের বৈশ্বিক যাত্রা শুরু আলিবাবা ডটকমে, পাশে মেক্সিমো ইন্টারন্যাশনাল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশের ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম Alibaba.com-এ ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির। এ উদ্যোগে সহযোগিতা করছে বাংলাদেশে Alibaba.com-এর অফিশিয়াল চ্যানেল পার্ট...

বাংলাদেশের ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্ম Alibaba.com-এ ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির। এ উদ্যোগে সহযোগিতা করছে বাংলাদেশে Alibaba.com-এর অফিশিয়াল চ্যানেল পার্টনার ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল।

সম্প্রতি এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা নাঈম হোসেন, ব্যালি গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের বিজনেস ডেভেলপমেন্ট লিড মুস্তাক-উল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে নতুন এ অংশীদারত্ব উদ্‌যাপন করা হয়।

স্টেপ ফুটওয়্যার বাংলাদেশের একটি দেশীয় জুতা প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান। ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়কে সামনে রেখে প্রতিষ্ঠানটি পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের জুতা বাজারজাত করে। প্রতিষ্ঠানটির স্লোগান 'স্টেপ-মাই কমফোর্ট জোন'।

Alibaba.com-এ ভেরিফায়েড সাপ্লায়ার হিসেবে যুক্ত হওয়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশের আমদানিকারক, পাইকারি ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবে স্টেপ ফুটওয়্যার। এর মাধ্যমে নতুন বাজার অনুসন্ধান ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, Alibaba.com-এর মতো আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্মে যুক্ত হওয়া তাঁদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগে ম্যাক্সিমো ইন্টারন্যাশনালের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এ উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত Alibaba.com CoCreate 2026-এ অংশ নেয় স্টেপ ফুটওয়্যার। সেখানে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের কাছে নিজেদের পণ্য ও ব্র্যান্ড পরিচিতি তুলে ধরার সুযোগ পায় প্রতিষ্ঠানটি।

ম্যাক্সিমো ইন্টারন্যাশনাল বাংলাদেশে Alibaba.com-এর অফিশিয়াল চ্যানেল পার্টনার হিসেবে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক ডিজিটাল বাজারে যুক্ত হতে সহায়তা করে। প্রতিষ্ঠানটি অনলাইন ব্যবসায়িক উপস্থিতি তৈরি এবং বৈশ্বিক ব্যবসার সুযোগ কাজে লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দিয়ে থাকে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ফুটওয়্যার শিল্পের পণ্য ও সক্ষমতা তুলে ধরার নতুন সুযোগ তৈরি হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স