|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৮৬ বছর পর এমন নজির গড়ল বার্সেলোনা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ পিএম
২১৩ পঠিত
৮৬ বছর পর এমন নজির গড়ল বার্সেলোনা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করে বার্সেলোনা। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলে হ্যাটট্রিক হারের শঙ্কায় পড়ে হ্যান্সি ফ্লিকের দল। তবে আশঙ্কা উড়িয়ে দিয়ে আবারও স্বরুপে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা। শনিবার ন্যু ক্যাম্পে দেপোর্তিভো আলাভেসকে গোলের পর গোল দিয়েছে তারা। আর...

নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করে বার্সেলোনা। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলে হ্যাটট্রিক হারের শঙ্কায় পড়ে হ্যান্সি ফ্লিকের দল। তবে আশঙ্কা উড়িয়ে দিয়ে আবারও স্বরুপে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা। শনিবার ন্যু ক্যাম্পে দেপোর্তিভো আলাভেসকে গোলের পর গোল দিয়েছে তারা। আর তাতেই কাতালান জায়ান্টরা গড়েছে বিরল এক কীর্তি।

রাফিনহা ও লামিন ইয়ামালের জোড়া গোলের সৌজন্যে বার্সা ৬-১ ব্যবধানে লা লিগার ১১তম রাউন্ডের ম্যাচ জিতেছে। একই সঙ্গে হান্সি ফ্লিকের দল জায়গা করে নিয়েছে ইতিহাসে। ফরাসি নেটওয়ার্ক স্ট্যাটস ফুট-এর তথ্য অনুযায়ী, ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার পর বার্সেলোনা লা লিগায় প্রথম দল হিসেবে শুরুর ১১ ম্যাচে ৪৬ গোল করল। 

রাফিনহা ও ইয়ামালের জোড়া গোলের সঙ্গে স্কোরশিটে নাম লেখেন ফারমিন লোপেজ ও অ্যান্থনি গর্ডন। এই জয়ে বার্সা ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট ও তিন নম্বর দল রিয়াল মাদ্রিদের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে তারা। 

চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট জার্মেইর কাছে ৪-২ ও রিয়ালের কাছে লা লিগায় ২-১ গোলে হারের পর মনোবল ফিরে পেতে এমন জয়ের বিকল্প বার্সার সামনে ছিল না। এখন তারা চ্যাম্পিয়নস লিগের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স