|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হিলি সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০১:০১ পিএম
৩০১ পঠিত
হিলি সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) ভোরে হিলি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার...

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ নভেম্বর) ভোরে হিলি রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক মূল্য ৫৯ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর ৪টা ১০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীন হিলি আইসিপি বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৫/৯-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি রেলস্টেশন এলাকায় ক্যাম্পের সামনে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৯ বোতল ভারতীয় ফায়ার ড্রিল সিরাপ উদ্ধার করা হয়।

পরে জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয় ৫৯ হাজার ৬০০ টাকা।

সূত্র: কালবেলা