পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
গণমাধ্যম ডেক্স
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে লিংক রোডে যান চলাচল বন্ধ আছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। সড়কের দুই পাশে যানবাহন আটকে আছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি তোলেন তাঁরা।
বিক্ষোভে অংশ নেওয়া লিবার্টি গার্মেন্টসের শ্রমিক সোহেল মিয়া প্রথম আলোকে বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকদের সব দাবি মেনে নিতে হবে।

আরেক শ্রমিক আনোয়ারা বেগম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। দুপুরে তাঁরা সড়ক অবরোধ করেন।
আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। সেখানে পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
বেলা পৌনে দুইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সুনামগঞ্জে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি জেলা বিএনপির
জাতীয় -
২
ভুটানের ‘মাইন্ডফুলনেস’ নগরীতে এক দিনে নির্মিত ১০৮ বৌদ্ধ স্তূপ
জাতীয় -
৩
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর, ফল প্রকাশ ডিসেম্বরে
জাতীয় -
৪
মুন্সিগঞ্জে গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে ইমাম গ্রেপ্তার
জাতীয় -
৫
সাহারা মরুভূমিতে পাওয়া গেল ৪১০ কোটি বছরের পুরোনো মঙ্গল গ্রহের পাথর
জাতীয় -
৬
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাবে সড়ক অবরোধ, ডিসি কার্যালয় ঘেরাও
সারাবাংলা -
৭
টিভিতে আজকের খেলা (২ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
৮
জন্মদিনে দীপিকার সঙ্গে রোমান্সে মাতলেন শাহরুখ
জাতীয় -
৯
কৃষক কার্ডের মাধ্যমে যেভাবে মিলবে আবহাওয়া বার্তা
জাতীয় -
১০
শিশুকে ধর্ষণের অভিযোগে মোংলা বন্দরের কর্মচারী বরখাস্ত
জাতীয় -
১১
সিনেমায় সমাজ সচেতনতা, বিজয়ের ১৫ কোটি টাকা অনুদান!
বিনোদন -
১২
বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
১৩
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ের আশা ডেমোক্র্যাটদের, জনমত জরিপ কতটা নির্ভরযোগ্য?
জাতীয় -
১৪
তোশকের নিচে মাদক লুকিয়ে ধর্মীয় নেতাকে ফাঁসানোর চেষ্টা, ধরা খেয়ে বিপাকে পুলিশ
আন্তর্জাতিক -
১৫
সিডনিতে নজরুলের গানে মুগ্ধ দর্শক–শ্রোতা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন