|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দোকানের সামনে বসে ছিলেন তিনজন, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০২:১৩ পিএম
৩৩০ পঠিত
দোকানের সামনে বসে ছিলেন তিনজন, ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইটবাহী ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) ও...
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইটবাহী ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার লতব্দী ইউনিয়নের রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) ও গয়াতলা দক্ষিণপাড়া এলাকার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো. কাইয়ুম দেওয়ান (১০০)। আহতের নাম- হাশেম বেপারি (৭৫)। তিনিও একই এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর তিনজন মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন। এ সময় সিরাজদীখান থেকে আসা ইটবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে নেকবর সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত কাইয়ুম দেওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত হাশেম বেপারি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। আহত হাশেম বেপারি বলেন, ফজরের নামাজ শেষে তারা তিনজন মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে নেকবর আলী সরকার ঘটনাস্থলেই মারা যান এবং তারা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স