|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৫৪ এএম
২৮০ পঠিত
দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এই তথ্য জানান।

ছবি: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ডিবি—এই নিউজ থেকে ছবি নিন

ক্যাপশন: দিলীপ কুমার আগরওয়ালা। ছবি: সংগৃহীত

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য জানান।

দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখাতে গত ২৫ অক্টোবর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী আজ শুনানি শেষে আদেশ দেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, দিলীপ কুমারের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। তাঁর ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার।

গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী থেকে দিলীপ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। মানি লন্ডারিংয়ের অভিযোগে করা একটি মামলায় পরদিন তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

দিলীপ কুমার আগারওয়ালা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

সূত্র: প্রথম আলো