|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:২২ এএম
১৬৯ পঠিত
ওয়ানডেতে সর্বোচ্চ অবস্থানে আফগানিস্তান, পেছনে পড়ল শ্রীলঙ্কাও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠস্থানে উঠে এসেছে আফগানিস্তান।

শুধু ওপরেই উঠছে আফগানিস্তান। ২০০৯ সালে প্রথম ওয়ানডে খেলা দলটি ১৭ বছরের মাথায় উঠে গেল আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে। আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের সর্বোচ্চ অবস্থানে উঠেছে আফগানরা। তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানদের সর্বোচ্চ অবস্থান। টি–টুয়েন্টিতে দলটির সর্বোচ্চ অবস্থান ছিল সাত, টেস্টে নয়।

আফগানিস্তানের পেছনে আছে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা (৭ম), ইংল্যান্ড (৮ম) ও ওয়েস্ট ইন্ডিজ (১০ম)। বাংলাদেশও পেছনে, আছে নবম স্থানে।

আফগানিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান (৯৪) হলেও আফগানরা এগিয়ে ভগ্নাংশের ব্যবধানে। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্টে এগিয়ে দলটি।

বাংলাদেশ আছে নয়ে

২০২৩ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সাবেক দুই চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো দলটি এখন পর্যন্ত ১৯১টি ওয়ানডে খেলে জিতেছে ৯৬টি।

আয়ারল্যান্ডকে ৪–০ ব্যবধানে হারানোর পর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং (শীর্ষ ১০)

সূত্র: প্রথম আলো