|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পশ্চিম তীরে এক মাসে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:৪২ পিএম
৩০৬ পঠিত
পশ্চিম তীরে এক মাসে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অধিকৃত পশ্চিম তীরে এক মাসে ফিলিস্তিনিদের ওপর ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। সেপ্টেম্বরে হামলার তুলনায় অক্টোবরে এর পরিমাণ বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ। ফিলিস্তিনের সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।...

অধিকৃত পশ্চিম তীরে এক মাসে ফিলিস্তিনিদের ওপর ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। সেপ্টেম্বরে হামলার তুলনায় অক্টোবরে এর পরিমাণ বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ। ফিলিস্তিনের সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে ইসরায়েলি বাহিনী ১ হাজার ৭৬৪টি হামলা চালিয়েছে। অন্যদিকে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা চালিয়েছে ১ হাজার ৩৬৯টি হামলা।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা ছিল ৬৪৭টি। সেই হিসাবে এক মাসের ব্যবধানে তাদের হামলা বেড়েছে ১১১ দশমিক ৬ শতাংশ।

এসব হামলার মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো, শারীরিক নির্যাতন, বাড়িঘর ও অন্যান্য সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা, কৃষিজমি নষ্ট করা, গাছপালা ও যানবাহনে আগুন দেওয়া এবং ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক দখল। এছাড়া বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া এবং ফিলিস্তিনিদের নিজেদের জমিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ সময়ে বিভিন্ন এলাকায় অভিযান, চলাচলে বিধিনিষেধ, ভূমি দখল, ফিলিস্তিনি পরিবার ও সম্প্রদায়কে বাস্তুচ্যুত করা এবং অবৈধ বসতি ও নতুন আউটপোস্ট সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক পরামর্শমূলক মতামতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারত্বকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি ঘোষণা করে। একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায় আদালত।
 
সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স