|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউক্রেন দিয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:১৭ পিএম
২৮০ পঠিত
ইউক্রেন দিয়ে ইউরোপে রুশ গ্যাস সরবরাহের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনার অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে ইউরোপে আবারও রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনার অংশ হিসেবে ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে ইউরোপে আবারও রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে মস্কো ও কিয়েভ সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ রাশিয়ার প্রাকৃতিক গ্যাস বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্যবহারের প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইউরোপীয় নিষেধাজ্ঞা এড়িয়ে আবারও ইউরোপের বাজারে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। এতে মার্কিন বিনিয়োগকারীদের জন্যও বড় অঙ্কের মুনাফার সম্ভাবনা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন, ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বাজারে আবার প্রবেশের সুযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কিয়েভের সঙ্গে বৃহত্তর যুদ্ধবিরতিতে রাজি করানোর অন্যতম বড় প্রণোদনা হতে পারে। তবে রাশিয়া যাতে গ্যাস বিক্রির আয় চলমান যুদ্ধে অর্থায়নের কাজে ব্যবহার করতে না পারে, সে জন্য অর্থ তৃতীয় কোনো দেশে নিরাপদ এসক্রো অ্যাকাউন্টে জমা রাখার প্রস্তাব দিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।  প্রস্তাবিত পরিকল্পনায় সোভিয়েত আমলে নির্মিত পাইপলাইন নেটওয়ার্ক আবার চালুর বিষয়টিও রয়েছে। এই পাইপলাইন দিয়ে সাইবেরিয়ার উরেনগয় অঞ্চলের প্রাকৃতিক গ্যাস ইউক্রেনের ভূখণ্ড হয়ে ইউরোপে সরবরাহ করা হতো। তবে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। ইইউর বিধান অনুযায়ী, আগামী বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপের মোট প্রাকৃতিক গ্যাস সরবরাহের ৪৫ শতাংশ আসত রাশিয়া থেকে। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১১ শতাংশে। রাশিয়ার গ্যাস সরবরাহ কমে যাওয়ায় সৃষ্ট ঘাটতির বড় অংশ পূরণ করেছে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। বর্তমানে ইউরোপের মোট গ্যাস ব্যবহারের ৩০ শতাংশই আসছে যুক্তরাষ্ট্র থেকে। সূত্র : দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

সূত্র: নতুন আরএসএস সোর্স