পাকা চুলেরও কেন বিশেষ যত্ন নিতে হয়
গণমাধ্যম ডেক্স
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে রুপালি রঙের ছোঁয়া লাগতে শুরু করে। পাকা চুলেরও যত্ন নেওয়া দরকার।
চুল পাকে কেন
চুলের ফলিকলে অবস্থিত মেলানোসাইট কোষ মেলানিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে, যা চুলের স্বাভাবিক রং নির্ধারণ করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেলানিন উৎপাদন কমে গেলে চুল সাদা হয়ে যায়। এ ক্ষেত্রে বয়স ও বংশগতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
চুল পাকার স্বাভাবিক বয়স কোনটি?
সাধারণত শ্বেতাঙ্গদের ক্ষেত্রে বয়স ৩০–এর দশকের মাঝামাঝি, এশীয়দের ক্ষেত্রে ৩০-এর দশকের শেষ দিকে এবং আফ্রিকান বংশোদ্ভূতদের ক্ষেত্রে ৪০-এর দশকের মাঝামাঝি সময়ে চুল ধূসর হতে শুরু করে। এশীয়দের ক্ষেত্রে ২৫ বছরে চুল পাকতে শুরু করলে তাকে অকালপক্বতা বলা যায়।
শারীরিক সমস্যা ও মানসিক চাপ
ভিটামিন বি–১২–এর ঘাটতি, থাইরয়েডের রোগ, শ্বেতীরোগ ও অ্যালোপেশিয়া এরিয়াটার মতো কিছু সমস্যার সঙ্গে চুলের রং পরিবর্তনের সম্পর্ক রয়েছে। মানসিক চাপ চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। তবে মানসিক চাপ সরাসরি চুল পাকার কারণ, এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।
ধূমপানের প্রভাব
গবেষণায় ধূমপানের সঙ্গে অকালে চুল পাকার সম্পর্ক পাওয়া গেছে। একটি গবেষণায় দেখা গেছে, ধূমপায়ীদের ৩০ বছর বয়সের আগে চুল পাকার আশঙ্কা আড়াই গুণ বেশি।
পাকা চুল কি তুলে ফেলা উচিত
একটি পাকা চুল তুললে তার জায়গায় তিনটি নতুন পাকা চুল গজায়—এটি একটি প্রচলিত ভুল ধারণা। বারবার চুল তুলে ফেললে চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে।
পাকা চুলের বিশেষ যত্ন
পাকা চুল অনেকের ক্ষেত্রে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর হয়ে উঠতে পারে। তাই নিয়মিত কন্ডিশনার ব্যবহার, অতিরিক্ত তাপ প্রয়োগ এড়িয়ে চলা এবং দীর্ঘ সময় সূর্যের আলো থেকে চুলকে সুরক্ষিত রাখা প্রয়োজন। সাদা বা রুপালি চুলে হলদেটে আভা দেখা দিলে বেগুনি রঞ্জকযুক্ত শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।
পাকা চুল ঢাকার উপায়
অল্প চুল পাকলে হেয়ারস্টাইল পরিবর্তন, হেডব্যান্ডের ব্যবহার কিংবা চুলের সিঁথি পরিবর্তনের মাধ্যমে তা আড়াল করা যায়।
প্রয়োজনে আধা স্থায়ী বা স্থায়ী চুলের রং (হেয়ার ডাই) ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক মেহেদিও অনেকে চুলে ব্যবহার করেন। তবে তথাকথিত ‘ব্ল্যাক হেনা’ ব্যবহারে সতর্ক থাকতে হবে, কারণ এতে প্যারা-ফেনিলিনডায়ামিন নামক রাসায়নিক থাকতে পারে, যা ত্বকে তীব্র অ্যালার্জি করতে পারে।
ডা. পীযুষ পাল, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সিনেটের নিয়ন্ত্রণ পেতে ডেমোক্র্যাটদের দরকার ১৭, রিপাবলিকানদের ২০ আসন
জাতীয় -
২
যখন জানা যাবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল
জাতীয় -
৩
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
জাতীয় -
৪
প্রথমবারের মত নারী গভর্নর পেতে পারে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্য
জাতীয় -
৫
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সারাবাংলা -
৬
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
জাতীয় -
৭
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
জাতীয় -
৮
নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
জাতীয় -
৯
গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
জাতীয় -
১০
শ্রমিকদের হামলায় নিহত তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্বজনরা
জাতীয় -
১১
ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন
জাতীয় -
১২
বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা
জাতীয় -
১৩
এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
জাতীয় -
১৪
সোনম ওয়াংচুকের স্কুলে ক্লাস বন্ধের নোটিশ
জাতীয় -
১৫
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন