গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
গণমাধ্যম ডেক্স
গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় চার হাজার জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৩০ জনকে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
‘বড় ভালো লোক ছিল’ এন্ড্রু কিশোর
এরমধ্যে শিল্প পুলিশ দুটি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) একটি মামলা করেছে।
পুলিশ সুপার জানান, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, কোনাবাড়ি ও সালনা এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এ সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আন্দোলনকারী শ্রমিকেরা মহানগরীর কোনাবাড়ীতে একটি পুলিশ বক্সে এবং পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করা হয়।
এর আগে, রোববার (১ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েকদিনের শ্রমিক আন্দোলনের ফলে গাজীপুর-ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুর এবং ঢাকার উদ্দেশ্যে আসা যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
জাতীয় -
২
শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন
সারাবাংলা -
৩
‘বড় ভালো লোক ছিল’ এন্ড্রু কিশোর
জাতীয় -
৪
কচি কলাপাতা রঙের গাউনে পায়েল সরকার, দুলের নকশায় ‘কুনজর থেকে রক্ষা’র প্রতীক
জাতীয় -
৫
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় -
৬
তিন দিনের মাথায় বদলে গেলো মজুরি বোর্ডের চেয়ারম্যান
জাতীয় -
৭
জুলাই স্মারক-১: পাথরে খোদাই নাম, প্রতিটি নামের পেছনে একেকটি পৃথিবী
জাতীয় -
৮
জ্বালানির দফায় দফায় মূল্যবৃদ্ধি: অর্থনীতি ও জীবনযাপনে সংকটের নতুন সমীকরণ
জাতীয় -
৯
ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের বিরুদ্ধে ১৩ অভিযোগ, ছাগল নিয়ে গুজবের সত্যতা কতটা?
জাতীয় -
১০
অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার
সারাবাংলা -
১১
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক
জাতীয় -
১২
অফিসে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ব্যাংক কর্মচারীর
জাতীয় -
১৩
এসকেএস ফাউন্ডেশনে ৩২ জনের চাকরির সুযোগ, কর্মস্থল রাজশাহী ও রংপুর
জাতীয় -
১৪
গাজীপুরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক: পুলিশ সুপার
সারাবাংলা -
১৫
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, ফলাফল মেনে নিলেন ট্রাম্প
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন