চাঁদপুরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে প্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ
গণমাধ্যম ডেক্স
চাঁদপুর সদর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও তাঁর স্ত্রীর মারধরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নিজগাছতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিরা পলাতক।
নিহত শাহজাহান পাটোয়ারী সদর উপজেলার নিজগাছতলা গ্রামের বাসিন্দা। তিনি সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন।
এলাকার লোকজনের ভাষ্য, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে শাহজাহানের সঙ্গে তাঁর ছোট ভাই শাহ আলম পাটোয়ারীর বিরোধ চলছিল। এর জের ধরে শাহ আলম ও তাঁর স্ত্রী হাসিনা আক্তার প্রায়ই শাহজাহানকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায়ও তাঁরা শাহজাহানকে মারধর করেন। পরে তাঁকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বাগাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাকির হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শাহজাহান দৃষ্টিপ্রতিবন্ধী ও সরকারি ভাতাভোগী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে এই বিরোধ মীমাংসার চেষ্টাও করা হয়েছিল।
ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে বলে জানান চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস হোসেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
জাতীয় -
২
সকাল থেকেই উত্তপ্ত আশুলিয়া, শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া
সারাবাংলা -
৩
ঘুষ না দিলে অডিট আপত্তি, ১৮ অফিসে ১২ লাখ টাকা দাবির অভিযোগ
সারাবাংলা -
৪
বিক্ষোভ একদিকে থামলে অন্যদিকে শুরু, ভোগান্তিতে যাত্রীরা
সারাবাংলা -
৫
ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ৮৪ লাখ আবেদন!
খেলাধুলা -
৬
ক্লাস্টার ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র কীভাবে এলো উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে
জাতীয় -
৭
২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন
জাতীয় -
৮
এআইয়ের যুগে মার্কেটিংয়ের ভবিষ্যৎ নির্ভর করবে প্রযুক্তি, কৌশল এবং মানবিকতার সমন্বয়ে
জাতীয় -
৯
ফের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
আন্তর্জাতিক -
১০
পাচারকারীদের হাতে মার খেলেন বিএসএফের তিন সদস্য
আন্তর্জাতিক -
১১
গ্র্যাভিটি
জাতীয় -
১২
একঝলক (৩ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১৩
ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশ দলের নেতৃত্বে নাহিদা
খেলাধুলা -
১৪
বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল মিমি চক্রবর্তীর ভিডিও
জাতীয় -
১৫
ঢাকা উত্তর বন্ড কমিশনারেট কমার্শিয়াল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন