মেক্সিকোতে উড্ডয়নের এক মিনিটের মাথায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২
গণমাধ্যম ডেক্স
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো রাজ্যে উড্ডয়নের পরপরই একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার (০২ নভেম্বর) রাজ্যের পাচুকা ন্যাশনাল বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র এক মিনিটের মাথায় সেসনা-২১০ মডেলের উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে দেশটির ফেডারেল সিভিল এভিয়েশন এজেন্সি (এএফএসি)।
এএফএসির এক্সে দেওয়া পোস্ট অনুযায়ী, গ্রুপো অ্যারোস্পেসিয়াল অ্যাভস্পেস পরিচালিত উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মোরেলোস রাজ্যের কুয়ের্নাভাকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।
গাজীপুরে ফের পোশাক শ্রমিকদের বিক্ষোভ
সংস্থাটি জানায়, উড্ডয়নের পর প্রাথমিকভাবে ওপরে ওঠার সময়ই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তখন এটি রানওয়ে ২১-এর শুরু থেকে প্রায় ৫০০ মিটার দূরে ছিল।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হিদালগো রাজ্যের রাজধানী পাচুকার ভেন্তা প্রিয়েতা এলাকার তেজোন্তলে অ্যাভিনিউয়ে উড়োজাহাজটি আছড়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া প্রাথমিক বিবরণ অনুযায়ী, বিমানবন্দরের রানওয়ের কাছের একটি আবাসিক এলাকায়, বিমানবন্দর সীমানার বাইরে এ দুর্ঘটনা ঘটে।
উড়োজাহাজে থাকা দুইজনই নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় কিংবা উড়োজাহাজে তাদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এএফএসি।
দুর্ঘটনার পর পাচুকা বিমানবন্দর কমান্ডের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেন।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি জানতে প্রশাসনিক তদন্তও শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে উড়োজাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, আবহাওয়া কেমন ছিল কিংবা অন্য কোনো কারণে এটি বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
সেসনা-২১০ এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ। ব্যক্তিগত ভ্রমণ ও সাধারণ বেসামরিক বিমান চলাচলে এ ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হয়।
সূত্র : আনাদোলু এজেন্সি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিশাল ব্রেক নিয়ে ফিরেছেন বলিউডের আবেদনময়ী মার্কিন সুন্দরী, সাম্প্রতিক ১০ লুকে উষ্ণতা ছড়াচ্ছেন ইন্সটাগ্রামে
জাতীয় -
২
নির্বাচনের ১০ মাসেও এমপি পায়নি একটি আসনের ৬ লাখ মানুষ
সারাবাংলা -
৩
হামজাকে নয়, শ্রীলঙ্কার কোচের পছন্দ বাংলাদেশের ফারহান!
খেলাধুলা -
৪
বাংলাদেশ এদিন আর চীনের সাথে পারল না
জাতীয় -
৫
নদী, জীবন ও সময়ের গল্প নিয়ে রাশিদ খানের ‘নদীলিপি’
জাতীয় -
৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে কীভাবে প্রভাবিত হতে পারে ভারতের শেয়ারবাজার
জাতীয় -
৭
বিবেক রামাস্বামীকে হারিয়ে ওহাইয়োর নতুন গভর্নর ডেমোক্র্যাট অ্যামি অ্যাক্টন
আন্তর্জাতিক -
৮
গাজায় চিকিৎসাসেবা দেওয়া মুসলিম সার্জন আদম হামাভির ঐতিহাসিক জয়
আন্তর্জাতিক -
৯
ইসলামকে কেন ‘মধ্যপন্থী’ ধর্ম বলে
জাতীয় -
১০
প্রধানমন্ত্রী সফরে আসছেন, তাই বদলে গেলো খানাখন্দে ভরা মহাসড়ক
সারাবাংলা -
১১
একসঙ্গে ৮ পিস্তল দেখালেন যুবক, বললেন ‘মরণের টিকিট এনেছি, চাঁদাবাজি বন্ধ কর’
সারাবাংলা -
১২
ভুটানকে হারিয়ে হামজার জন্য পথটা সহজ করতে চায় বাংলাদেশ
খেলাধুলা -
১৩
ম্যাচের আগেরদিন কেন এত চিন্তিত তাইজুল, জানালেন সিমন্স
জাতীয় -
১৪
কমান্ডারদের ওপর হামলা হলে ‘শত্রু নেতাদের’ হত্যার হুমকি ইরানের
আন্তর্জাতিক -
১৫
সম্পর্কও এক ধরনের বিনিয়োগ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
Test Sports News 3
খেলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন