|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বঙ্গোপসাগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম
২৮৭ পঠিত
বঙ্গোপসাগরে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জেলে। সোমবার (২ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোসেন (৫৫) কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় ব...

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জেলে। সোমবার (২ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হোসেন (৫৫) কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন। আহতরা হলেন- আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫) শফি আলম ও হামিদুল হক। তারাও একই এলাকার বাসিন্দা।

নৌকার মাঝি হামিদুল হক বলেন, সোমবার দুপুরে আমরা ছয়জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরতে সাগরে রওনা হই। পরে রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলাম। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হয়েছেন।

নৌকার মালিক আবদুল আমিন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। তবে অন্য পাঁচজন সামান্য আহত হয়েছেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নওশাদ আলম কানন বলেন, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আহত পাঁচজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স