ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ২১ বার পেছাল
গণমাধ্যম ডেক্স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
এ নিয়ে মামলাটিতে অধিকতর তদন্ত প্রতিবেদন জমার জন্য ২১ বার সময় পেল তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থাৎ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ২১ বার পেছাল।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় তাঁকে গুলি করা হয়। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
গুলির ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। ওসমান হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
ওসমান হাদি হত্যা মামলা তদন্ত করে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দিয়েছিল ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলার বাদী এই অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দেন। এর পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। তখন থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
প্রেমের সম্পর্কের জেরে দুই গ্রামে উত্তেজনা, সংঘর্ষে আহত ২০
সারাবাংলা -
২
একটি বই ভাগ করে পড়া দুই বোনের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন
জাতীয় -
৩
শিশুদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় -
৪
আত্মসমর্পণকারী চরমপন্থিদের তথ্যেই মিলল ১০৩ আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড গুলি
জাতীয় -
৫
অর্থনৈতিক প্রবৃদ্ধি-নিরাপত্তায় আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৬
ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯: পদত্যাগের ঘোষণা দিলেন স্পেনের পরিবহনমন্ত্রী
জাতীয় -
৭
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
জাতীয় -
৮
একই আদেশে তিনবার জামিনের আবেদন, ১১ জনকে হাইকোর্টের শোকজ
জাতীয় -
৯
ভক্তদের কাছে ‘লেডি মেগাস্টার’ মৌসুমী, জন্মদিনে ভালোবাসায় সিক্ত
জাতীয় -
১০
টানা ৯ ম্যাচ জয়হীন বাংলাদেশ, পেছনের কারণ জানালেন কোচ
জাতীয় -
১১
চুয়াডাঙ্গায় ট্রেন থামিয়ে এলাকাবাসীর অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম
জাতীয় -
১২
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
বিনোদন -
১৩
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা
জাতীয় -
১৪
প্রতিদিন চুমু খেতে হবে—সিনেমায় অদ্ভুত শর্ত
জাতীয় -
১৫
ব্রাহ্মণবাড়িয়ার চাঞ্চল্যকর মানিক হত্যা মামলায় ৩ আসামির যাবজ্জীবন
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন