|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হ্যালোইন উইকেন্ডে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৩, আহত ৯২

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০২:২৪ পিএম
৩৩২ পঠিত
হ্যালোইন উইকেন্ডে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১৩, আহত ৯২
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে বন্দুক হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৯২ জন আহত হয়েছেন। হ্যালোইন উদযাপন, ফুটবল ম্যাচ ও বিভিন্ন পার্টি চলাকালে এসব গোলাগুলির ঘটনা ঘটে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম সহিংস হ্যালোইন উইকেন্ড। হ্যালোই...
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন স্থানে বন্দুক হামলায় অন্তত ১৩ জন নিহত ও ৯২ জন আহত হয়েছেন। হ্যালোইন উদযাপন, ফুটবল ম্যাচ ও বিভিন্ন পার্টি চলাকালে এসব গোলাগুলির ঘটনা ঘটে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছরের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম সহিংস হ্যালোইন উইকেন্ড। হ্যালোইনের আগের দিন ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে ‘স্পিরিট হ্যালোইন’ নামের একটি দোকানে নির্বিচার গুলিতে ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নিহত হন। শনিবার রাতে অ্যালাবামার বার্মিংহামে ‘ম্যাজিক সিটি ক্ল্যাসিক’ ফুটবল ম্যাচের পর কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে। লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের কাছে প্রথম ঘটনায় একজন নিহত ও আটজন আহত হন। পরে কাছের একটি দোকানে গুলিতে আরও ছয়জন আহত হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মিশিগানের ফ্লিন্ট শহরে একটি পার্টিতে গুলিতে এক নারী নিহত হন। আহত হন দুই কিশোর ও এক পুরুষ। ডেলাওয়্যার অঙ্গরাজ্যেও প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুটি গোলাগুলির ঘটনা ঘটে। এলেনডেলে একটি পার্টিতে গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন, আহত হন আরও আটজন। পরে ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের কাছে আরেক ঘটনায় ছয়জন আহত হন। এ ছাড়া ক্যানসাসে একটি পার্টি শেষে গোলাগুলিতে চারজন, টেক্সাসের এডিনবার্গের কাছে সাতজন এবং ইলিনয় ও ইন্ডিয়ানার ব্লুমিংটনে পৃথক ঘটনায় ১৪ জন আহত হন। ব্লুমিংটনের ঘটনায় আহতদের মধ্যে ১৯ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। আরকানসাসে একটি গোলাগুলির ঘটনায় ছয়জন আহত হন। মিসিসিপির জ্যাকসনে একটি নৈশক্লাবে গুলিতে দুজন নিহত ও চারজন আহত হন। ডালাসের ডিপ এলাম এলাকায় তিনটি গুলির ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হন। ফ্লোরিডার জ্যাকসনভিলে দুটি হ্যালোইন পার্টিতে গোলাগুলিতে দুজন নিহত ও ১১ জন আহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৪০০টি নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অর্থাৎ দেশটিতে প্রতিদিন গড়ে একটির বেশি এ ধরনের ঘটনা ঘটছে। সূত্র: সিএনএন, নিউইয়র্ক টাইমস

সূত্র: কালবেলা