টাকার লোভ সামলাতে না পেরে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন ‘সমন্বয়ক’ রিয়াদ
গণমাধ্যম ডেক্স
সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদের বাসায় ঢুকে তার স্বামীকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রথমে দাবি করা হয় ৫০ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ টাকা আদায়ের পর বাকি ৪০ লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়েন পাঁচজন। পরে গ্রেপ্তার হন আরও একজন।
এ ঘটনায় করা মামলায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ১৫ অক্টোবর তদন্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ মুন্সী অভিযোগপত্রটি দাখিল করেন। তবে ১ নভেম্বর পর্যন্ত অভিযোগপত্রটি আদালতে জমা হয়নি বলে জানা গেছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জুলাই ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয় দেওয়া কয়েকজন গুলশান-২ এ শাম্মী আহম্মেদের বাসায় পুলিশের সঙ্গে অভিযান চালান। তাকে না পেয়ে পুলিশ চলে যাওয়ার পর আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ ও জানে আলম অপু আবার বাসায় যান। তারা শাম্মীর স্বামী সিদ্দিক আবু জাফরকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। পরে ১০ লাখ টাকা নিয়ে বাকি টাকা প্রস্তুত রাখতে বলে চলে যান।
২৬ জুলাই বাকি ৪০ লাখ টাকা নিতে গেলে পুলিশের হাতে আটক হন আবদুর রাজ্জাক, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও কিশোর আমিনুল ইসলাম। পরে জানে আলম অপুকেও গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের তদন্তে আবদুর রাজ্জাক ও জানে আলম অপুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ কয়েকটি ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে। অন্য তিন প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধেও চাঁদাবাজি ও অনধিকার প্রবেশের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। মামলার এক আসামি কিশোর হওয়ায় তার বিচার হবে শিশু আদালতে।
আদালতে দেওয়া জবানবন্দিতে আবদুর রাজ্জাক ও জানে আলম অপু টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে তদন্ত নথিতে উল্লেখ রয়েছে। আবদুর রাজ্জাক জবানবন্দিতে বলেন, টাকার লোভ সামলাতে না পেরে তিনি এ কাজ করেছেন। অন্যদিকে জানে আলম অপু দাবি করেন, বাকি ৪০ লাখ টাকা আদায়ের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।
মামলার বাদী সিদ্দিক আবু জাফরের আইনজীবী জহুরুল আলম জানিয়েছেন, তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দেওয়ায় তারা সন্তুষ্ট এবং ন্যায়বিচার চান। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে ১০ নভেম্বর। অভিযোগপত্রে নাম থাকা ছয় আসামিই বর্তমানে জামিনে রয়েছেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হতে চায় বাংলাদেশ: রাশেদ আল মাহমুদ তিতুমীর
জাতীয় -
২
দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন
জাতীয় -
৩
ধস্তাধস্তির সময় পুলিশ কর্মকর্তার গুলিভর্তি পিস্তল উধাও, সন্ধান দিলে ৫০ হাজার টাকা পুরস্কার
সারাবাংলা -
৪
পল্লবীতে কুরিয়ার অফিসের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ১
জাতীয় -
৫
আবেদন ছিল দুই কোটি টাকার, বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় -
৬
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‘মাফ করে দিলাম’
সারাবাংলা -
৭
বিদেশি বিনিয়োগকারীদের অনুকূলে অগ্রাধিকার শেয়ার ইস্যুর অনুমতি
জাতীয় -
৮
পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে
জাতীয় -
৯
একযোগে ৪ জেলায় নতুন পুলিশ সুপার, কে কোথায় দায়িত্বে
জাতীয় -
১০
সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করছে উগান্ডা
জাতীয় -
১১
বাংলাদেশ সোলার এক্সপোতে সোলারিকের অংশগ্রহণ
জাতীয় -
১২
শেরপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৮০
জাতীয় -
১৩
জাপানে রবীন্দ্রনাথের স্মৃতির খোঁজে
জাতীয় -
১৪
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
বিনোদন -
১৫
বিকাশেই দেওয়া যাবে গাড়ির মামলার জরিমানার টাকা, সঙ্গে সঙ্গে ছাড়ানো যাবে জব্দ নথি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডেমো নিউজ
সারাবাংলা -
১১
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন