|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:২৫ পিএম
১৭০ পঠিত
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এ সংঘর্ষ দুই ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় রূপ নেয়। এতে উভয় গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জান...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এ সংঘর্ষ দুই ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় হামলা ও পাল্টা হামলায় রূপ নেয়। এতে উভয় গ্রামের অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটে। এতে দুই গ্রামের অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ফুটবল খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  পুলিশের এই কর্মকর্তা জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স