সিমন্সের বাংলাদেশকে সহজে নিচ্ছেন না স্যামি
গণমাধ্যম ডেক্স
মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের জয়ে এগিয়ে থাকার পরও দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি সতর্ক ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ কোচ ফিল সিমন্সের আগ্রাসী মানসিকতা ভালোভাবেই জানেন ক্যারিবীয়দের কোচ ড্যারেন স্যামি। সিমন্সের কৌশলে সিরিজে সমতা ফেরাতে সিলেটে বাংলাদেশ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে, মনে করছেন তিনি। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ ও কোচ সিমন্সকে নিয়ে স্যামি বলেছেন, ‘আমরা সিরিজটি ২-০ ব্যবধানে শেষ করতে চেয়েছিলাম এবং সেই লক্ষ্য অর্জনের মতো অবস্থানে রয়েছি। তবে বাংলাদেশ দল এবং ফিলের (সিমন্স) কাজের ধরন সম্পর্কে আমরা জানি, তারা মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়বে, তাই ম্যাচ সহজ হবে না তা বলাই যায়। তবে আমরা যে প্রস্তুতি নিয়েছি, বিশ্বাস আমরা তাদের মোকাবিলা করে জয়ী হতে পারব।।’ বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং সিমন্সের অধীনে উন্নতির প্রশংসাও করেছেন ক্যারিবীয় কোচ। স্যামি বলেন, ‘এই সিরিজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চতুর্থ স্থানে ছিল। তারা সত্যিই খুব ভালো ক্রিকেট খেলেছে এবং ফিলের অধীনে দারুণ প্রশিক্ষণ পেয়েছে। ২০২১ সালে আমরা যখন এখানে তাদের ২-০ ব্যবধানে হারিয়েছিলাম, তখনও সম্ভবত ফিলই ওয়েস্ট ইন্ডিজের কোচ ছিলেন। তাই এখানে এসে আবারও এমন ফলাফল অর্জন করা আমাদের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি বড় সাফল্য হবে।’
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এক জেলা থেকে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার
সারাবাংলা -
২
নারায়ণগঞ্জে শ্রমিকদের অবরোধের চেষ্টা পণ্ড, দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা
জাতীয় -
৩
অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক
জাতীয় -
৪
মিস কেসের শুনানিতে জাল কাগজ প্রদর্শন, দুজন আটক
জাতীয় -
৫
সংসদে বিপুল আসন যা ইচ্ছা করার অনুমতি নয়
জাতীয় -
৬
কুমিল্লায় ইলিশবাহী পিকআপে ডাকাতির পর গ্রেপ্তার ১৯ মামলার আসামি
জাতীয় -
৭
প্রথম মুসলিম সিনেটর, প্রথম কৃঞ্জাঙ্গ গভর্নর, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়লেন যাঁরা
জাতীয় -
৮
স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু
জাতীয় -
৯
‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট’
জাতীয় -
১০
গার্মেন্টস শ্রমিকদের মজুরি দাবির আন্দোলনে জিএম কাদেরের সংহতি
জাতীয় -
১১
ঘুমন্ত ছোট ভাইকে হত্যাচেষ্টা, বড় ভাই গ্রেপ্তার
জাতীয় -
১২
নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী
জাতীয় -
১৩
বিচ্ছেদের সিদ্ধান্ত ‘বেবি ডল’ খ্যাত কণিকা কাপুরের
বিনোদন -
১৪
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়ের পর নেতানিয়াহুকে সরাতে আরও একাট্টা বিরোধীরা
আন্তর্জাতিক -
১৫
ইকবাল সোবহান চৌধুরী ও সাংবাদিক রাজীব ডিবি হেফাজতে, 'অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি'র দাবি পুলিশের
আন্তর্জাতিক
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন