দাফনের পর তৌফিক হত্যার বিচার চাইল পরিবার
গণমাধ্যম ডেক্স
গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের সময় দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হওয়া তৌফিকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় নিহতের আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় সবাই তৌফিকের রুহের মাগফিরাত কামনা করেন।
নিহত তৌফিক ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। পুরো গ্রামে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ। তরুণ ছেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে পরিবারটি।
একটি তরতাজা প্রাণের অকাল মৃত্যুতে ছয়ঘরিয়া গ্রামে নেমে এসেছে গভীর শোক। স্বজনদের কান্না আর স্বজনহারা পরিবারের আহাজারির মধ্য দিয়ে শেষ হয়েছে তৌফিকের শেষ বিদায়। এখন পরিবারের একটাই প্রত্যাশা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত হোক এবং দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
তৌফিকের বড় ভাই হারুন বলেন, অফিসের কাজ শেষে বাইরে বের হওয়ার পর তার ছোট ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন
তিনি দাবি করেন, তৌফিক কোনো আন্দোলনে অংশ নিতে যায়নি। অফিস থেকে বের হওয়ার পরই তাকে মারধর করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
নিহত তৌফিকের মা তহমিনা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের হত্যার বিচার চাই। তার মাত্র ১২ মাস বয়সী একটি সন্তান রয়েছে। এখন এ শিশুর ভবিষ্যৎ কী হবে। কে দায়িত্ব নেবে আমার নাতির।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কচুরিপানার দখলে ধনাগোদা নদী, বন্ধ নৌযান চলাচল
জাতীয় -
২
আটক না করার শর্তে নারকেল গাছ থেকে নামল কিশোর
জাতীয় -
৩
৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন
জাতীয় -
৪
শ্রমিক অসন্তোষের চাপে মালিকরা: শিপমেন্ট নিয়ে শঙ্কা
সারাবাংলা -
৫
এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জাতীয় -
৬
মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে
জাতীয় -
৭
মিয়ানমারে পাচারকালে সাড়ে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৮
জাতীয় -
৮
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
সারাবাংলা -
৯
সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সারাবাংলা -
১০
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি
জাতীয় -
১১
শিশু অধিকার সুরক্ষায় আইন সংশোধনে সংসদীয় ককাসের উদ্যোগ
জাতীয় -
১২
ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
জাতীয় -
১৩
মানবতার সেবায় মহানবী (সা.)-এর শিক্ষা
জাতীয় -
১৪
২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
জাতীয় -
১৫
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন