৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড
গণমাধ্যম ডেক্স
ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে যাওয়ার পরও রেড বুল অ্যারেনায় ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ২–২ গোলের সমতায়। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন! গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। জার্মানির এই ক্লাবটির বিপক্ষে হলান্ডকে যে ঠেকানো প্রায় অসম্ভব!গোল হলো পরের মিনিটেই।
এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হলান্ডের গোল। শেষ পর্যন্ত নরওয়ে তারকার এই গোলেই চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে ৩–২ গোলের জয় পেয়েছে সিটি। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল এনজো মারেসকার দল। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের মাঝে লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ড্র করে সিটি।
ইংল্যান্ডের ক্লাবটির হয়ে অন্য দুটি গোলের একটি এনজো ফার্নান্দেজের, আরেকটি লাইপজিগ সেন্টার ব্যাক লুকেবার আত্মঘাতী গোল। লাইপজিগের বিপক্ষে ৯ ম্যাচে এ নিয়ে ১৩ গোল হয়ে গেল হলান্ডের। ক্যারিয়ারে আর কোনো দলের বিপক্ষে এত গোল নেই সিটি তারকার।

জয়ের পর ‘ডিএজেডএন’কে হলান্ড এ নিয়ে বলেন, ‘ডর্টমুন্ড ও সিটির হয়ে লাইপজিগের বিপক্ষে অনেক খেলেছি। প্রতি বছরই আমাদের দেখা হয়। তাদের বিপক্ষে বেশ কিছু গোল করেছি। খেলতেও ভালোই লাগে। সত্যি বলতে এটা উপভোগ করছি।’
হলান্ড আসলে চ্যাম্পিয়নস লিগই উপভোগ করেন। সেটা বলছে পরিসংখ্যান—৬১ ম্যাচে ৬২ গোল। চ্যাম্পিয়নস লিগে অন্তত ২০ ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে হিসাব করলে দেখা যায়, এ প্রতিযোগিতায় একমাত্র খেলোয়াড় হিসেবে তাঁর ম্যাচসংখ্যার চেয়ে গোলসংখ্যা বেশি! গোলগড় ১.০২। দ্বিতীয় সেরা গোলগড় লিওনেল মেসির—১৬৩ ম্যাচে ১২৯ গোল (০.৭৯)।
সিটি জিতলেও ম্যাচটি ভুলে যেতে চাইবেন দলটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ৪৯ মিনিটে লাইপজিগের প্রথম গোলটি এসেছে তাঁর ভুলে। তবে ম্যাচ শেষে দোন্নারুম্মাকে আগলে রাখলেন সিটি কোচ মারেসকা, ‘এটা নিয়ে ভাবনার কিছু নেই...আমরা একটা ভুল নিয়ে কথা বলছি। তার কয়েক মিনিট আগেই সে এমন একটি সেভ করেছে, যেটা বিশ্বের আর কোনো গোলকিপারের পক্ষে অসম্ভব।’
প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে সিটি। চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে এ নিয়ে তৃতীয় জয় পেল মারেসকার দল।

অপরাজিত আর্সেনাল
ফরচুনা অ্যারেনায় স্বাগতিক স্লাভিয়া প্রাহার বিপক্ষে ২–১ গোলের জয় পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। এক গোল করার পাশাপাশি আরও একটি গোল করান আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর ইয়োরকায়েস। লিভারপুল ম্যাচের একাদশে ছয় পরিবর্তন এনে তুলে নেওয়া এ জয়ে আর্সেনাল কোচ মিকেল আরতেতা কিন্তু তেমন খুশি হতে পারেননি।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের এই লিগ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়া আর্সেনাল চলতি মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচে অপরাজিত। জয়ের পর আরতেতা বলেন, ‘আমরা নিজেদের প্রত্যাশিত মান থেকে যোজন যোজন দূরে ছিলাম, তবু শেষ পর্যন্ত আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
কাল যদি সব এআই ডেটা সেন্টার বন্ধ হয়ে যায়, কী ঘটবে
জাতীয় -
২
একসঙ্গে ৮টি পিস্তল দেখানো কে এই ‘বুলেট হৃদয়’
সারাবাংলা -
৩
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আগ্রহ-সন্দেহ-অবিশ্বাস
আন্তর্জাতিক -
৪
মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, এখন কী করবেন ট্রাম্প
জাতীয় -
৫
সাফ ফুটবল নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর
জাতীয় -
৬
এক তরুণী ঘর ছাড়ায় দুই গ্রামের মানুষের সংঘর্ষ, আহত ১৫
সারাবাংলা -
৭
টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
৮
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা নিয়ে ৬ সদস্যের কমিটি গঠন
জাতীয় -
৯
১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও, অভিজ্ঞতা ছাড়াই আবেদন
জাতীয় -
১০
পদত্যাগ না করলে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনবেন রিপাবলিকান আইনপ্রণেতা
আন্তর্জাতিক -
১১
গাজীপুরে সিলিন্ডার লিকেজ থেকে আগুনে চারজন দগ্ধ
জাতীয় -
১২
বান্দরবানের উন্নয়নে শিক্ষা হোক অগ্রাধিকার
জাতীয় -
১৩
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ নভেম্বর
জাতীয় -
১৪
আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ছাড়ালো ২ লাখ ২৯ হাজার টাকা
অর্থনীতি -
১৫
মধ্যবর্তী নির্বাচনে হারের পর ট্রাম্প যেসব সমস্যায় পড়বেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন