|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম
১৭২ পঠিত
নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কুমিল্লার দেবিদ্বারে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে দেবিদ্বারের বেস্টফুড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম। পুলিশ সূত্রে জানা যায়, দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী ল...

কুমিল্লার দেবিদ্বারে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে দেবিদ্বারের বেস্টফুড রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশের একটি টিম।

পুলিশ সূত্রে জানা যায়, দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন উসকানিমূলক পোস্ট ফেসবুকে প্রচার ও নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। পরে জামিনে মুক্তি পেয়ে বাইরে ছিলেন ইমন।

এ বিষয়ে দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ভূইয়া জানান, ইমন আওয়ামী লীগের বিভিন্ন মিছিলের সঙ্গে সম্পৃক্ত থাকায় ও ফেসবুকে উসকানিমূলক পোস্ট করায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স