মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, বসতঘরে আগুন, ভাঙচুর ও লুটপাট
টেস্ট বিশেষ প্রতিবেদক
মাদারীপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে অন্তত ৫টি ঘরে আগুন দেওয়ার পাশাপাশি প্রায় ৩০টি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মোশারফ ফকিরকে সভাপতি করা হলে আপত্তি জানান স্থানীয় বাচ্চু মোড়ল। নিজেকে সভাপতি দাবি করে তিনি বিরোধে জড়ান। এ নিয়ে বাচ্চু মোড়ল ও সাবেক ইউপি সদস্য এমদাদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় আজ সকালে বাচ্চু মোড়লের কর্মী-সমর্থকেরা শতাধিক লোক নিয়ে এমদাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালান বলে অভিযোগ ওঠে। প্রায় দুই ঘণ্টা ধরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা-পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
হামলায় ক্ষতিগ্রস্ত তামিম মাতুব্বর পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন। তিনি বলেন, ‘পুলিশ তাদের (বাচ্চু) পক্ষ নিয়ে আমাদের বাড়িঘর থেকে বের করে দেয়। এরপর বাচ্চু মোড়লের লোকজন আমাদের বাড়িঘরে হামলা, লুটপাট ও আগুন জ্বালিয়ে দিয়েছে।’
তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বাচ্চু মোড়ল। তাঁর দাবি, এলাকায় আধিপত্য বিস্তার করেন এমদাদ ও তাঁর লোকজন। তাঁরা নিজেরা মারামারি করে তাঁর ওপর দায় চাপান। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের কাছে দাবি জানান তিনি।
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
এমদাদ মাতুব্বর বলেন, ‘বাচ্চু মোড়লের লোকজন আজ যে তাণ্ডব চালাল, তারপরও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছোটখাটো বিষয় নিয়ে দুই পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়ায়। এর আগে গত সোমবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন কয়েকটি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ দুই পক্ষকে বারবার শান্ত থাকার অনুরোধ করেছে।
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সম্পর্কে ওসি বলেন, সবাই আধিপত্য বিস্তার করতে চান। তাঁদের কথা না শুনলেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অপরাধীদের নামের তালিকা করে তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। পুলিশের বিরুদ্ধে ওঠা পক্ষপাতের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
জাতীয় -
২
‘এই চোরের কারণে আজ লাশ পিকআপে নিয়ে যাচ্ছি’
জাতীয় -
৩
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
জাতীয় -
৪
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়ছে
জাতীয় -
৫
এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ
জাতীয় -
৬
চুয়েটে ৩৫ দিন পর শুরু পাঠদান, তবে কাটেনি অনিশ্চয়তা
জাতীয় -
৭
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী জেলা প্রশাসন
জাতীয় -
৮
নিজের ফ্ল্যাটে হেনস্তার শিকার উরফি জাভেদ
জাতীয় -
৯
‘রাবণ পুরোপুরি খারাপ নন’, সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক
বিনোদন -
১০
অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!
বিনোদন -
১১
একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী
জাতীয় -
১২
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
জাতীয় -
১৩
পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ
জাতীয় -
১৪
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বিনোদন -
১৫
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন