|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩৬ এএম
৩৬৪ পঠিত
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিলেটে সিরিজ বাঁচানোর ম্যাচের টসে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক রোস্টন চেজ। ফলে একাদশে নাজমুল হোসেন শান্ত’র দল আগে ফিল্ডিং করবে। মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। ফলে বাংলাদেশের...

সিলেটে সিরিজ বাঁচানোর ম্যাচের টসে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক রোস্টন চেজ। ফলে একাদশে নাজমুল হোসেন শান্ত’র দল আগে ফিল্ডিং করবে।

মিরপুর টেস্টে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মুমিনুল হক। ফলে বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটারের জায়গায় কনকাশন বদলি হিসেবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন জাকের আলি অনিক। নিয়ম অনুযায়ী কনকাশন বদলি হওয়ার পরবর্তী সাত দিনে ম্যাচ থাকলেও খেলার সুযোগ নেই।

ফলে মুমিনুলের বদলে দ্বিতীয় টেস্টে ফিরলেন চোটের কারণে মিরপুরে ডাগআউটে কাটানো আরেক তারকা মুশফিকুর রহিম। শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। সিলেট টেস্টেও তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

সূত্র: নতুন আরএসএস সোর্স