সৌন্দর্যচর্চার বিশ্বমানের সংগ্রহ এখন এক ঠিকানায়—Beauty Hub
গণমাধ্যম ডেক্স
প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:২৬ পিএম
বাংলাদেশে সৌন্দর্যচর্চা ও ব্যক্তিগত পরিচর্যার পণ্যের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কিনকেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহও বাড়ছে। এই পরিবর্তিত বাজারে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে Beauty Hub (বিউটি হাব)। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছ...
বাংলাদেশে সৌন্দর্যচর্চা ও ব্যক্তিগত পরিচর্যার পণ্যের বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডের স্কিনকেয়ার, মেকআপ, হেয়ার কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহও বাড়ছে। এই পরিবর্তিত বাজারে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে Beauty Hub (বিউটি হাব)। দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে অনলাইন ও অফলাইন কেনাকাটার সমন্বিত ব্যবস্থা, যেখানে রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।
২০১৭ থেকে ধারাবাহিক পথচলা
ছোট পরিসরে যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে বিউটি হাবের পণ্যের পরিসর ও কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। গ্রাহকদের চাহিদা বিবেচনায় প্রতিষ্ঠানটি যুক্ত করেছে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের পণ্য। স্কিনকেয়ার থেকে শুরু করে মেকআপ, হেয়ার কেয়ার, পারফিউম ও দৈনন্দিন পার্সোনাল কেয়ার—বিভিন্ন ক্যাটাগরিতে পণ্য সরবরাহের মাধ্যমে তৈরি করেছে নিজস্ব গ্রাহকভিত্তি।
ওয়েবসাইটে প্রায় ২০ হাজার SKU-এর সংগ্রহ
Beauty Hub-এর অন্যতম বড় আকর্ষণ এর বিশাল অনলাইন পণ্য ক্যাটালগ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট beautyhub.com.bd-তে রয়েছে প্রায় ২০ হাজার SKU বা স্বতন্ত্র পণ্যের সংগ্রহ।
এই সংগ্রহে রয়েছে CeraVe, Cetaphil, La Roche-Posay, Bioderma, The Ordinary, COSRX, Beauty of Joseon, Anua, SKIN1004, Maybelline New York, L.A. Girl, Wet n Wild-সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য।
পণ্যের ক্যাটাগরির মধ্যে রয়েছে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন, টোনার, এসেন্স, মেকআপ, শ্যাম্পু, হেয়ার মাস্ক, বডি লোশন, পারফিউম ও অন্যান্য পার্সোনাল কেয়ার সামগ্রী। প্রিমিয়াম ও লাক্সারি ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন মূল্যস্তরের পণ্যও রয়েছে এই অনলাইন সংগ্রহে।
যমুনা ফিউচার পার্কে ফিজিক্যাল স্টোর
অনলাইন কেনাকাটার পাশাপাশি সরাসরি পণ্য দেখে কেনার সুবিধাও রয়েছে বিউটি হাবে। ঢাকার যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত প্রতিষ্ঠানটির ফিজিক্যাল স্টোরে গ্রাহকরা উপলব্ধ পণ্য সরাসরি দেখে ও যাচাই করে কেনাকাটা করতে পারেন।
ঠিকানা: Beauty Hub, Shop #33/A, Ground Floor, Block #A, Jamuna Future Park, 244 Pragati Sarani, Baridhara, Dhaka-1229.
ওয়েবসাইটে কেনাকাটা, সারা দেশে ডেলিভারি
ঢাকার বাইরের গ্রাহকদের জন্যও বিউটি হাবের অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটার সুযোগ রয়েছে। ওয়েবসাইটে ব্র্যান্ড ও ক্যাটাগরি অনুযায়ী পণ্য খুঁজে অর্ডার করা যায়। অর্ডার করা পণ্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে দেশব্যাপী হোম ডেলিভারি সুবিধা।
এ ছাড়া গ্রাহকদের সুবিধার্থে রয়েছে Cash on Delivery (COD) বা পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের ব্যবস্থা। ফলে রাজধানীর বাইরে থেকেও গ্রাহকরা ঘরে বসে পছন্দের বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্য অর্ডার করতে পারেন।
গ্রাহকের পছন্দ ও আস্থাকে গুরুত্ব দিয়ে
বিউটি হাবের দীর্ঘদিনের পথচলার অন্যতম লক্ষ্য হলো আন্তর্জাতিক বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের ক্রেতাদের কাছে সহজলভ্য করা। প্রায় ২০ হাজার SKU-এর অনলাইন সংগ্রহ, যমুনা ফিউচার পার্কে নিজস্ব ফিজিক্যাল স্টোর এবং দেশব্যাপী ডেলিভারি সুবিধা—সব মিলিয়ে প্রতিষ্ঠানটি তৈরি করেছে একটি সমন্বিত কেনাকাটার অভিজ্ঞতা।
২০১৭ সালে শুরু হওয়া এই পথচলায় বিউটি হাবের লক্ষ্য আরও বেশি ব্র্যান্ড, আরও বৈচিত্র্যময় পণ্য এবং সুবিধাজনক কেনাকাটার মাধ্যমে দেশের বিউটি রিটেইল খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করা।
Beauty Hub — Where Beauty Redefined.
ওয়েবসাইট: www.beautyhub.com.bd
সূত্র: কালবেলা