|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

আফগানিস্তানের কাছে ১১৩ রানে হারল বাংলাদেশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:২৯ পিএম
৩৮০ পঠিত
আফগানিস্তানের কাছে ১১৩ রানে হারল বাংলাদেশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের যুবারা। ফলে ১১৩ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আজ বৃহস্পতিবার (৫ নভেম্...
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘বি’র ম্যাচে আফগানিস্তানের দেয়া ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের যুবারা। ফলে ১১৩ রানের বড় জয় পেয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে তারা। আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তাহির সারওয়ার ৪৩ বলে ৩৭ এবং নোমান সালারজাই ১৯ বলে ১৬ রান করেন। আমির হামজা করেন ১৪ বলে ১৬ রান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল তাফিউল আলম তামিম। ১০ ওভার বল করে ৪১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন তিনি। রুবায় ইসলাম রিজন ও শেখ আতিউর রহমান নেন একটি করে উইকেট। রবিউল হাসান অনিক শিকার করেন দুটি উইকেট। ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দলটি। এরপরও একপ্রান্তে লড়াই চালিয়ে যান এসকে জারিফ সিয়াম। ৫৮ বলে ৬টি চারের সাহায্যে ৪১ রান করেন তিনি। এছাড়া রবিউল হাসান অনিক ৪৭ বলে ৩৩ এবং রুবায় ইসলাম রিজন ১৪ বলে ২১ রান করেন। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৫.৫ ওভারে মাত্র ১১৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আমির হামজা, নূর আলী নিজাই ও সামি মোবারেজ। তিনজনই শিকার করেন ৩টি করে উইকেট। এছাড়া সোহেল খান নেন একটি উইকেট।

সূত্র: নতুন আরএসএস সোর্স