সিম সোয়াপিং করে যেভাবে প্রতারণা হয়
গণমাধ্যম ডেক্স
মুঠোফোনে হঠাৎ নেটওয়ার্ক উধাও। ভাবছেন সাময়িক যান্ত্রিক ত্রুটি? অথচ এই সুযোগেই আপনার ব্যাংক হিসাব থেকে গায়েব হয়ে যেতে পারে জমানো সব টাকা, হাতছাড়া হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব গুরুত্বপূর্ণ ডিজিটাল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ। সাইবার অপরাধের দুনিয়ায় উদ্বেগজনক এই কৌশলের নাম ‘সিম সোয়াপিং’। সম্প্রতি এক চক্রের বিরুদ্ধে সিম সোয়াপিংয়ের মাধ্যমে ৮০ লাখ ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরির অভিযোগ ওঠার পর এই প্রতারণা নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই কৌশলে গ্রাহকদের প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার খোয়া গেছে।
সিম সোয়াপিং আসলে কী?
সিম সোয়াপিং একধরনের সাইবার প্রতারণা। এ পদ্ধতিতে অপরাধীরা মুঠোফোন সেবাদাতাকে ভুল তথ্য দিয়ে ভুক্তভোগীর ব্যবহৃত ফোন নম্বর নিজেদের নিয়ন্ত্রণে থাকা অন্য একটি সিম কার্ডে স্থানান্তর করে নেয়। এ জন্য তারা সাধারণত নম্বরটির প্রকৃত গ্রাহক পরিচয়ে অপারেটরের সঙ্গে যোগাযোগ করে। অপারেটর প্রতারণার বিষয়টি বুঝতে না পারলে নম্বরটি নতুন সিমে স্থানান্তর করে দেয়। এতে গ্রাহকের পুরোনো সিমটি নিষ্ক্রিয় হয়ে যায়। ফলে ওই নম্বরে আসা সব ফোনকল, খুদে বার্তা এবং ব্যাংক বা অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের ওয়ান-টাইম পাসওয়ার্ডের (ওটিপি) সরাসরি নিয়ন্ত্রণ চলে যায় অপরাধীদের হাতে।
প্রথমে সংগ্রহ করা হয় ব্যক্তিগত তথ্য: প্রথম ধাপে প্রতারকেরা বিভিন্ন ফিশিং লিংক, ম্যালওয়্যার আক্রমণ কিংবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল খাটিয়ে ভুক্তভোগীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র বা সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। কোনো সংস্থার ডেটাবেজ থেকে তথ্য ফাঁসের শিকার হলেও এসব বিবরণ অপরাধীদের হাতে পৌঁছে যায়।
অপারেটরকে বিভ্রান্ত করা: সংগৃহীত তথ্য নিয়ে প্রতারকেরা গ্রাহক সেবাকেন্দ্রে বা মোবাইল অপারেটরের সঙ্গে আসল গ্রাহক সেজে যোগাযোগ করে। ফোন হারিয়ে যাওয়া বা সিম নষ্টের অজুহাত দেখিয়ে নম্বরটি নতুন একটি ব্ল্যাঙ্ক সিমে স্থানান্তরের অনুরোধ জানায়। পরিচয় যাচাই ত্রুটিপূর্ণ হলে অপারেটর নম্বরটি হস্তান্তর করে দেয়।
ফোনকল ও খুদে বার্তা পেতে শুরু করে প্রতারকেরা: নম্বর চালু হওয়ামাত্র আসল গ্রাহকের ফোনে নেটওয়ার্ক চলে যায় এবং অপরাধীর হ্যান্ডসেটে কল ও খুদে বার্তা আসতে শুরু করে।
বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ: এরপর অপরাধীরা ব্যাংক, ই-মেইল বা সামাজিক মাধ্যমের ‘ফরগট পাসওয়ার্ড’ বিকল্প ব্যবহার করে। ফোনে আসা ওটিপি বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড ব্যবহার করে তারা অ্যাকাউন্টের নিরাপত্তা স্তর ভেঙে ঢুকে পড়ে। পাসওয়ার্ড দ্রুত বদলে দিয়ে আসল ব্যবহারকারীকে পুরোপুরি বিচ্ছিন্ন করে অর্থ হাতিয়ে নেয়। সূত্র: নরটন
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির
জাতীয় -
২
ব্যাংক হিসাব জব্দের তালিকায় কারা আছেন
জাতীয় -
৩
প্রথম আলো পাঠকের আস্থার জায়গা ধরে রেখেছে, ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুবানা হক
জাতীয় -
৪
দিল্লিতে নির্মাণাধীন তিনতলা ভবন ধস, নিহত ২
জাতীয় -
৫
সৌদির সঙ্গে সমঝোতায় সাড়ে ৬ লাখ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি হুতিদের
জাতীয় -
৬
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ আটক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
জাতীয় -
৭
আমাকে অভিশংসন করলে ডেমোক্র্যাটরাই ধ্বংস হবে, হুঁশিয়ারি ট্রাম্পের
জাতীয় -
৮
এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী
জাতীয় -
৯
কৃষিপণ্যে আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী
জাতীয় -
১০
বাংলাদেশে নিরাপত্তা শঙ্কা দেখছেন না ভারত কোচ
জাতীয় -
১১
বাংলা এআই নিয়ে কী করতে চাইছে সরকার?
আন্তর্জাতিক -
১২
পিএসসি ও ডেসকোর সমঝোতা: সরকারি ভবনে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ
জাতীয় -
১৩
সাহাবি যুগে বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন ছিল
জাতীয় -
১৪
দণ্ডিত আলমাছ কানাডায়, এক বছর ধরে কারাগারে নিরপরাধ আলমাস
জাতীয় -
১৫
৩ বাড়ির গেটে গলাকাটা মুরগি: পুরো এলাকায় আতঙ্ক, মালিকরা বললেন ‘নিরাপত্তা চাই’
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন