|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাদেক হোসেন খোকার জীবন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ পিএম
৩৪২ পঠিত
সাদেক হোসেন খোকার জীবন থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএসসিসি প্রশাসক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকা মহানগর বিএনপিকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা। তার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সব রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসি...

ঢাকা মহানগর বিএনপিকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত নেতা সাদেক হোসেন খোকা। তার রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সব রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সাবেক মেয়র ও মন্ত্রী সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘সাদেক হোসেন খোকা আমাদের রাজনৈতিক জীবনের একটি উল্লেখযোগ্য অংশ। ঢাকা মহানগর বিএনপিকে আজকের অবস্থানে নিয়ে আসার জন্য যে কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে সাদেক হোসেন খোকা অন্যতম।’

তিনি বলেন, ‘সাদেক হোসেন খোকার জীবনী থেকে শিক্ষা নিয়ে আগামীতে যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে।’

এ সময় সাদেক হোসেন খোকার স্মরণে আয়োজন করায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে আগামী দিনের সব কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামিম মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক সরাফত আলী সাফু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচরের সাবেক চেয়ারম্যান মনির হোসেন মনির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেসার এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এনাম মাহমুদসহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স