আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিয়নায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক পোশাক কারখানার মধ্যে ১২–১৩টিতে সমস্যা দেখা দিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো কারখানার শ্রমিক নন। তিনি কারও উসকানিতে পা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংস করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা চলছে। তিনি দাবি করেন, আগে থেকেই পরিকল্পনা করে একটি নির্দিষ্ট স্থানে সড়ক অবরোধের মাধ্যমে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। তবে নারায়ণগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ থাকায় পরিস্থিতির অবনতি ঘটেনি।
শ্রমিকদের যথাযথ সম্মান ও মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, সরকার ও মজুরি বোর্ড যে মজুরি নির্ধারণ করবে, মালিকেরা তা দিতে প্রস্তুত। উসকানিতে সাড়া না দিয়ে কাজে ফিরে যাওয়ায় নারায়ণগঞ্জের শ্রমিকদের ধন্যবাদ জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন, পুলিশ ও দলীয় নেতা-কর্মীদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বিরোধী দলের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে মুস্তাফিজুর রহমান বলেন, দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ক্ষতি হলে শ্রমিক, ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সদস্যরাই ক্ষতিগ্রস্ত হবেন। রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, চলমান শ্রমিক অসন্তোষে জামায়াতে ইসলামী ও এনসিপির ভূমিকা ব্যবসায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ, রহস্যজনক ও হতাশাজনক মনে হয়েছে। তিনি বলেন, ‘মজুরি বোর্ড যে সিদ্ধান্ত দেবে, তা আমরা সবাই মিলে মেনে নেব। অতীতেও ব্যবসায়ীরা মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেননি।’
সভায় চেম্বারের সহসভাপতি ও বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সোহেল আক্তার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান, মজিবুর রহমান, নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর সাহাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ অভিযান: এক সেনাসদস্য গুলিবিদ্ধ, ৫৭ জন উদ্ধার
সারাবাংলা -
২
সিএম এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সিতে চাঁদাবাজি ও কর্মীদেরকুপিয়ে জখম, আটক ৪
জাতীয় -
৩
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর
জাতীয় -
৪
অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না ম্যাককেনা
জাতীয় -
৫
শাবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জাতীয় -
৬
ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু: প্রবাসী কল্যাণ মন্ত্রী
জাতীয় -
৭
দুই জাতীয়তাবাদের বাইরে নতুন প্রজন্মের পরিচয়ের সন্ধান
জাতীয় -
৮
বর্ণান্ধতা কী, কাদের ঝুঁকি বেশি
জাতীয় -
৯
উচ্ছেদ অভিযানে গিয়ে হেনস্তার শিকার ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী ঘটনা সম্পর্কে যা বললেন
জাতীয় -
১০
জামায়াতের কাছে বারবার গিয়েও মেলেনি, শিবিরকর্মীকে চাকরি দিলেন শাহে আলম
জাতীয় -
১১
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
জাতীয় -
১২
পরীমনির বিরুদ্ধে যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন -
১৩
দুর্গম এলাকায় সাপের কামড়ে আহত বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেওয়া হলো হাসপাতালে
জাতীয় -
১৪
অভিমানেই অবসর, তবুও রোনালদো অমলিন
জাতীয় -
১৫
রোনালদোর উত্থান, অর্জন ও বিদায়: ১৫ ছবিতে এক কিংবদন্তির গল্প
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন