|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ডের দ্বিতীয় সভার তারিখ নির্ধারণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫২ এএম
৩১৬ পঠিত
পোশাক শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে বোর্ডের দ্বিতীয় সভার তারিখ নির্ধারণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যুনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভায় বসছে ন্যুনতম মজুরি বোর্ড। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপ...
তৈরি পোশাকশিল্পের শ্রমিক-কর্মচারীদের ন্যুনতম মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আগামী ৯ নভেম্বর দ্বিতীয় সভায় বসছে ন্যুনতম মজুরি বোর্ড। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা পৃথকভাবে মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেবেন। পাশাপাশি সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হবে। তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যুনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে এ সভা অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশ অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর ৪০, সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী অনুষ্ঠিতব্য এ সভার প্রধান আলোচ্যসূচির মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রতিনিধিদের পৃথকভাবে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এ ছাড়া এ শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে। সভায় বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী বোর্ড সদস্য ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে সভায় মজুরি হারের প্রস্তাব দাখিলের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ন্যুনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে সংশ্লিষ্ট সদস্যদের নির্ধারিত সময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: বাসস

সূত্র: নতুন আরএসএস সোর্স