|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মামার জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ভাগনের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০২:১৯ এএম
২১৪ পঠিত
মামার জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ভাগনের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নাটোরের সিংড়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক (৩২) বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রাম...

নাটোরের সিংড়ায় সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রলির পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফরিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক (৩২) বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর গ্রামের দুদু মোল্লার ছেলে। আহতের নাম বিল্লাল।

স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে নাটোরের সিংড়া উপজেলার দরি মহিষমারি গ্রামে তার মামার জানাজায় যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার ফরিদনগর এলাকায় পৌঁছালে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রলির পেছনে ধাক্কা দেন তিনি। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র: কালবেলা