খামেনির চিঠি নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকে ইরানের নিরাপত্তাপ্রধান
গণমাধ্যম ডেক্স
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি চিঠিও পুতিনের হাতে তুলে দেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। তবে চিঠিতে কী বার্তা দেওয়া হয়েছে, তা প্রকাশ করেননি রেজায়ি।
বৈঠকের পর রেজায়ি বলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধ-পরবর্তী ব্যবস্থা এবং সংঘাত অবসানে রাশিয়ার সহযোগিতা নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে ইরানে গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণসহ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে।
রেজায়ি জানান, খামেনি যত দ্রুত সম্ভব চিঠিটি পুতিনের কাছে পৌঁছে দিতে চেয়েছিলেন। প্রায় এক মাস আগে তার মস্কো সফরের পরিকল্পনা করা হলেও অঞ্চলের সামরিক পরিস্থিতি নিয়ে প্রতিদিনের আলোচনার কারণে তা পিছিয়ে যায়।
এর আগে বুধবার এক লিখিত বিবৃতিতে খামেনি যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই নতি স্বীকার না করার আহ্বান জানান। একই সঙ্গে ইরানকে আরও শক্তিশালী করে এমন অবস্থানে নেওয়ার কথা বলেন, যাতে দেশটির বিরুদ্ধে কোনো পক্ষ হামলার সাহস না পায়।
এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরান সাতটি শর্ত দিয়েছে। রেজায়ি বৃহস্পতিবার বলেন, ওয়াশিংটন এসব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া বা যুদ্ধ অবসানে আলোচনায় বসবে না তেহরান।
রাশিয়া যুদ্ধ অবসানে সহযোগিতা করতে প্রস্তুত বলে পুতিন তাকে জানিয়েছেন বলেও দাবি করেন রেজায়ি। গত মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপেও পুতিন যুদ্ধ বন্ধে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।
বৈঠকে ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক বৈঠকের বিষয়েও পুতিনকে অবহিত করেন রেজায়ি। তার ভাষ্য, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে ব্যবস্থা গড়ে তোলা উচিত।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কুয়েত, সৌদি আরব, ওমান, কাতার, তুরস্ক ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে এসব আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
সূত্র: আল জাজিরা/রয়টার্স
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘স্যরি’ না বলেও কীভাবে ক্ষমা চাইবেন
জাতীয় -
২
নেতানিয়াহুকে কি যেতেই হচ্ছে, আরব দলগুলোর সমর্থনে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট
জাতীয় -
৩
‘এত এত ডিপার্টমেন্টে টাকা দিতে হয়, নাহলে শ্রমিকদের ৪০ হাজার বেতন দিতে পারতাম’
সারাবাংলা -
৪
অন্তরঙ্গ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা
জাতীয় -
৫
পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে: রিজভী
জাতীয় -
৬
নভেম্বরে আর্জেন্টিনার ‘১০ নম্বর’ পাচ্ছে না কেউ
জাতীয় -
৭
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
আন্তর্জাতিক -
৮
নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলেন ব্যতিক্রমী সম্মাননা
জাতীয় -
৯
সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন
জাতীয় -
১০
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
অর্থনীতি -
১১
ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী
জাতীয় -
১২
‘ভাবিনি গোল করবে’- ইব্রাহিমকে নিয়ে বাংলাদেশ কোচ
জাতীয় -
১৩
রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
জাতীয় -
১৪
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার
জাতীয় -
১৫
৩২ কেজি ওজনের কামানের গোলা, নাকি মদের বোতল—আজব বস্তুটি নিয়ে চীন-মার্কিন বাগ্যুদ্ধ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন