|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ এএম
২৪১ পঠিত
নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করল হোয়াইট হাউস
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনে রদবদল এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করেছে হোয়াইট হাউস। শুক্রবার (৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে,...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনে রদবদল এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পদত্যাগের গুঞ্জন নাকচ করেছে হোয়াইট হাউস। শুক্রবার (৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের ক্ষতির জন্যও এই যুদ্ধকে দায়ী করা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এমনকি কংগ্রেস থেকে বিদায় নিতে যাওয়া এক রিপাবলিকান আইনপ্রণেতা আগামী সপ্তাহেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর ভোট আয়োজনের হুমকি দিয়েছেন। তবে নিজের অবস্থান ধরে রেখেছেন হেগসেথ। এক ভিডিও বার্তায় নিজের দায়িত্ব পালনের পক্ষে সাফাই গেয়ে অভিশংসনের উদ্যোগের সমালোচনা করেন তিনি। হেগসেথ বলেন, ‘আপনারা দেখছেন, তারা আমাকে আক্রমণ করছে। আমাদের আক্রমণ করছে, কারণ আমরা কার্যকর ভূমিকা রাখছি। এতে কোনো কাজ হবে না। আমরা পিছু হটব না।’ অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে পারেন- এমন খবরও নাকচ করেছেন মার্কো রুবিও। দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তার প্রশাসনে কাজ করাই সব সময় তার পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘আমি যে কাজ করছি, তা ভালোবাসি। আর তারা যখন বলে আমি পদ ছাড়তে যাচ্ছি, তখন আমি সব সময় হাসি। আমি বলি, কোন পদটি ছাড়ব?’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর রুবিও পদ ছাড়ছেন, এমন খবরকে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরও ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছে। তবে রুবিওর তুলনায় হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেশি। ইরান যুদ্ধ পরিচালনা এবং তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগের কারণে প্রতিরক্ষামন্ত্রীর অবস্থান এখন রাজনৈতিক চাপের মুখে রয়েছে। সূত্র: বিবিসি 

সূত্র: নতুন আরএসএস সোর্স