‘ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, ফিরে পাওয়ার খুশি বলে বোঝাতে পারব না’
গণমাধ্যম ডেক্স
‘চার মাস আগে ফোনটা হারিয়েছিলাম। এরপর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করি। তবে ফোনের আশা ছেড়ে দিয়েছিলাম, এখন ফিরে পাওয়ার খুশি যে কী, তা বলে বোঝাতে পারব না।’
কথাগুলো বলছিলেন বাসিঅং মারমা (৪০)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার ৯৬ নম্বর কলমপতি ইউনিয়নের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে হারানো মুঠোফোন ফিরে পেয়েছেন তিনি। চার মাস আগে বাজার করতে গিয়ে তিনি মুঠোফোনটি হারিয়েছিলেন। পরে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় এটি উদ্ধার করেছে।
বাসিঅং মারমার মতো হারানো মুঠোফোন ফিরে পেয়েছেন রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার বাসিন্দা রিনা চাকমাও। চলতি বছর জুলাই মাসে বাড়ি থেকে তাঁর মুঠোফোনটি চুরি হয়েছিল। তিনি হারানো মুঠোফোন ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রাঙামাটিতে বাসিঅং ও রিনা চাকমার মতো আরও ৪৯ জন হারানো মুঠোফোন ফেরত পেয়েছেন। গতকাল দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে মুঠোফোন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকার মানুষের হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব বলেন, ‘জনসাধারণের নিরাপত্তা ও সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিংয়ের মাধ্যমে জনগণের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে রাঙামাটি জেলা পুলিশ সব সময় তৎপর রয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম মাহমুদ প্রমুখ।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অন্তরঙ্গ দৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা
জাতীয় -
২
পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে: রিজভী
জাতীয় -
৩
নভেম্বরে আর্জেন্টিনার ‘১০ নম্বর’ পাচ্ছে না কেউ
জাতীয় -
৪
লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র নিথ্যা রমন কে এবং তার সঙ্গে জোহরান মামদানির তুলনা কেন?
আন্তর্জাতিক -
৫
নিরাপদ খাদ্যের খোঁজে মাটির কাছে ফেরা: পাবনায় ৮ প্রাকৃতিক কৃষক ও কৃষি প্রতিষ্ঠান পেলেন ব্যতিক্রমী সম্মাননা
জাতীয় -
৬
সন্তান আপনার পরামর্শ প্রত্যাখ্যান করলেও কেন মেনে নেবেন, জেনে নিন
জাতীয় -
৭
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
অর্থনীতি -
৮
ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী
জাতীয় -
৯
‘ভাবিনি গোল করবে’- ইব্রাহিমকে নিয়ে বাংলাদেশ কোচ
জাতীয় -
১০
রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
জাতীয় -
১১
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার
জাতীয় -
১২
৩২ কেজি ওজনের কামানের গোলা, নাকি মদের বোতল—আজব বস্তুটি নিয়ে চীন-মার্কিন বাগ্যুদ্ধ
জাতীয় -
১৩
মুখ্যমন্ত্রী বিজয়ের থেকে ‘সোনার হার’ উপহার পেলেন মেধাবী মনিকা
জাতীয় -
১৪
ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার
জাতীয় -
১৫
মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন