|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ এএম
১৭৫ পঠিত
রাজধানীতে চলছে জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারী উদ্যোক্তাদের এমন বৈচিত্র্যময় পণ্যের সমাহার নিয়ে রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাঙ্গণে চলছে জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা। উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ৫ নভেম্বর শুরু হয়েছে তিন দি...

কোথাও বাহারি পোশাকের পসরা, কোথাও গয়না ও ব্যাগের সমাহার। কোনো স্টলে চোখে পড়বে ঘর সাজানোর উপকরণ, আবার কোথাও প্রসাধনী, খাবার ও হাতে তৈরি নানা ধরনের ব্যবহার্য পণ্য। একেকটি স্টলে একেক রকম আয়োজন, পণ্যের বৈচিত্র্য আর নিজস্ব উপস্থাপনা চোখে পড়ার মতন । ঘুরে ঘুরে পণ্য দেখার পাশাপাশি পরিচিত হওয়া যাচ্ছে নতুন নতুন দেশীয় উদ্যোগের সঙ্গে। নারী উদ্যোক্তাদের এমন বৈচিত্র্যময় পণ্যের সমাহার নিয়ে রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) প্রাঙ্গণে চলছে জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা। উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ৫ নভেম্বর শুরু হয়েছে তিন দিনের এই আয়োজন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেলায় অংশ নিয়েছেন প্রায় ৬০ জন নারী উদ্যোক্তা। ৭ নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে মেলা। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আয়োজনের কিছু ঝলক।

উদ্যোক্তাদের নিজস্ব ভাবনা ও সৃজনশীলতায় তৈরি এসব পণ্য এক জায়গায় দেখার সুযোগ করে দিয়েছে মেলাটি।
মনিপুরী শাড়ির পাশাপাশি রয়েছে মনিপুরী নকশার কুর্তি ও শ্রাগের মতো ফ্যাশনেবল পোশাক ও অনুষঙ্গ।
ব্রাশ মেটালের গয়নার চাহিদা হয়ে উঠেছে সময়ের ট্রেন্ডি অনুষঙ্গ।
‘ভূমি কারিগর’ স্টলে মাটির তৈজসপত্র আর বেত-বাঁশের তৈরি নান্দনিক গৃহস্থালি ও ঘর সাজানোর উপকরণের সমাহার।
হাতে তৈরি ঘরোয়া খাবারের স্টলে মিলছে শিঙাড়া, নুডলস, মিষ্টিসহ নানা ধরনের মজার খাবার।
প্রাকৃতিক রঙে রাঙানো সব শাড়ি নিয়ে পসরা সাজিয়েছে এই উদ্যোগটি
পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙে রাঙানো বাহারি কুর্তিও।
হাতে তৈরি সুতা ,নানা ধরনের বিডসের বাহারি ও নান্দনিক গয়নার চমৎকার সমাহার আছে এই স্টলে ।
ইকো-প্রিন্ট ও প্রাকৃতিক রঙে তৈরি বুটিক পণ্যের স্টলে ক্রেতাদের আগ্রহ অনেক বেশী
পাট দিয়ে বানানো নানা স্টাইলের ব্যাগ পাওয়া যাচ্ছে এখানে
চামড়াজাত পণ্যের মধ্যে রয়েছে নানা নকশা ও আকারের ব্যাগ, বেল্টসহ বাহারি অনুষঙ্গের বিশাল সংগ্রহ।
মেলায় ‘হিমশৈল ফ্যাশন বাই নিমা’ স্টলে পাহাড়ি ও দেশীয় ঐতিহ্যের বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন
আছে কাঁথা স্টিচের নানা পণ্য
ব্লকপ্রিন্টের পোশাক নিয়ে কাজ করছে অরাম বাংলাদেশ। ক্রেতাদের ভীড় সেখানেও
‘আচারিয়ানা’ স্টলে হরেক রকমের হাতে তৈরি টক-ঝাল-মিষ্টি ও শুকনো আচারের জিভে জল আনা বাহারি আয়োজন। মেলার জন্য আছে স্পেশাল অফারও
সিরামিকের এই সুন্দর মিনিমাল গয়নাগুলোও মেলায় আকর্ষন কাড়ছে
কইন্যার শাড়ি গায়ে জড়িয়ে আয়নায় নিজের সাজ দেখে নিচ্ছেন এক ক্রেতা। স্টলটিতে রয়েছে শাড়ি ট্রায়াল দিয়ে কেনার সুবিধাও।
মেলায় জামাদানী পোশাকের পাশাপাশি আছে নান্দনিক সব নেকপিস
স্ট্যান্ড জুড়ে সাজানো রঙিন সুতা, কাচ ও পুঁতির বাহারি চুড়ি মেলা প্রাঙ্গণে আসা দর্শনার্থীদের চোখ জুড়াচ্ছে।
‘বিদোরা’ ব্র্যান্ডের মূল আকর্ষণ ডেনিমের তৈরি নানা ধরনের পণ্য। ডেনিম ও কাপড়ের তৈরি বৈচিত্র্যময় এবং টেকসই ব্যাগের বিশাল সংগ্রহ ক্রেতাদের নজর কাড়ছে।
পাশাপাশি রয়েছে জুতা ও রঙিন সুতোর চুড়িসহ নান্দনিক সব দেশীয় পণ্য।
এই জুয়েলারি ব্র্যান্ডের বিশেষত্ব হলো, পাহাড়ি মোটিফ আর পাহাড়িদের ব্যবহৃত পোশাক রেয়ন সিল্কের তৈরি পিনন-হাদিকে গয়নায় ফুটিয়ে তোলা
‘গো গাল হ্যান্ডিক্রাফটস’ স্টলে সুতার নিপুণ বুননে তৈরি ম্যাক্রামে হ্যাঙ্গিং প্ল্যান্টারসহ ঘর সাজানোর নানা উপকরণ। ঘরের সাজে নান্দনিকতা ও ভিন্নতা আনতে এসব পণ্য হতে পারে দারুণ পছন্দ।
এখানে পাওয়া যাচ্ছে নকশা ও রঙের বৈচিত্র্যে ভরা জামদানি শাড়ির বিশাল সংগ্রহ। পছন্দমতো দেখে কিনে নিতে পারেন শাড়ি।
গাছ প্রেমীরা এই স্টলে একবার ঢুঁ মারতে পারেন ।
পিঠা, মোয়া, চিঁড়ে ভাজাসহ জিভে জল আনা নানা ধরনের দেশীয় ঐতিহ্যবাহী খাবারের খোঁজ মিলবে এই স্টলে।
কাঠের তাকে সাজানো নান্দনিক সিরামিক ফ্লাওয়ার ভাস ও বেতের তৈরি রিকশা-সাইকেলের মতো চমৎকার সব গৃহসজ্জা উপকরণ।
হরেক রঙের ব্লক-বাটিকের থ্রি-পিস, শাড়ি ও নকশিকাঁথার কাজ করা বাহারি পোশাকের খোঁজে ক্রেতারা।
গলার হার, ঝুমকা ও আংটিসহ বৈচিত্র্যময় আধুনিক নকশার গয়না দেখছেন ক্রেতারা।

বিভিন্ন স্টল ঘুরে পছন্দের পণ্য দেখছেন ক্রেতা-দর্শনার্থীরা

সূত্র: প্রথম আলো