এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
গণমাধ্যম ডেক্স
নাটোরের সিংড়া উপজেলায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে এক শিকারির বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহিদুল ইসলাম সিংড়ার বিয়াশ গ্রামের জশমত আলীর ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। অভিযুক্ত পাখি শিকারির নাম সজীব হোসেন (২৬)। পেশায় মুঠোফোন ব্যবসায়ী এই যুবক বিয়াশ গ্রামের ছায়িম হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী যুবকের পরিবার।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়াশ গ্রামের সজীব হোসেন এয়ারগান দিয়ে গ্রামের বিভিন্ন পুকুর থেকে পানকৌড়ি পাখি শিকার করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি একটি পুকুর থেকে চারটি পানকৌড়ি শিকার করেন। পরে অন্য একটি পুকুরে পাখি শিকার করতে গেলে শহিদুল ইসলাম তাঁকে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে শহিদুল ইসলামকে লক্ষ্য করে গুলি করেন সজীব। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে সজীব পালিয়ে যান।
ঘটনার পর স্বজনেরা শহিদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নাটোর শহরের জনসেবা হাসপাতালে নিয়ে যান। সেখানে এক্স–রে করার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরীক্ষা–নিরীক্ষার পর শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, সজীব এয়ারগান দিয়ে প্রায়ই পাখি শিকার করেন। আজ তাঁকে পাখি শিকার করতে দেখে নিষেধ করেন তিনি (শহিদুল)। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সজীব তাঁর পেটে গুলি চালান।
হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ প্রথম আলোকে বলেন, শহিদুল ইসলামের বুক ও পেটের মাঝখানে একটা ক্ষত পাওয়া গেছে। এক্স–রে করে সেখানে কোনো পিলেট বা ছররা গুলি পাওয়া যায়নি। যেহেতু তিনি এয়ারগান দিয়ে গুলি করার কথা জানিয়েছেন, বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য আবার এক্স–রে ও আলট্রাসনোগ্রাম করার ব্যবস্থা করা হচ্ছে।
অভিযুক্ত সজীব হোসেন পালিয়ে যাওয়ায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। এয়ারগান দিয়ে গুলি করা হয়েছে। একটি গুলি শহিদুলের শরীরে লেগেছে। চিকিৎসার কাজে স্বজনেরা ব্যস্ত থাকায় তাঁরা এখনো থানায় অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগী শহিদুল ইসলামের ভাতিজা ফরিদ উদ্দিন বিকেল চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘একটা গুলি শহিদুলের ডান পাঁজরের ভেতরে এখনো আছে। ডাক্তাররা গুলিডা বার করার জন্য অপারেশন করবি।’ তিনি বলেন, অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত যুবক পালিয়েছেন। তাঁরা এখনো থানায় যেতে পারেননি। তবে খুব দ্রুত এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশ সদস্যকে রাতে ডেকে নিয়ে হাত-পা ভেঙে রগ কেটে দেওয়ার অভিযোগ
সারাবাংলা -
২
আবারও ডাচ দলে ডি ইয়ং
খেলাধুলা -
৩
ইংল্যান্ড দলে অবিশ্বাস্য চমক, প্রথমবার ডাক পেলেন ‘বেলিংহ্যাম ব্রাদার্স’
জাতীয় -
৪
ভিনিসিয়ুসের জন্য আমি রিয়ালের ক্ষতি করতে পারি না: মরিনিও
জাতীয় -
৫
সবাই যখন জুমার নামাজে, তখন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
জাতীয় -
৬
হামজা চৌধুরী যোগ দিলে দলের খেলার ধরন ও গতি বদলে যাবে: ইব্রাহিম
খেলাধুলা -
৭
অনুবাদ বিভ্রাটে তারেক রহমানের নাম বদলে হাসিনা, ‘এক্স’ নিয়ে ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী
জাতীয় -
৮
পাঁচ দেশে ফাইফার, রেকর্ড গড়ে যা বললেন হাসান মাহমুদ
জাতীয় -
৯
কাশ্মীরে সংকটের মুখে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
আন্তর্জাতিক -
১০
সামান্তা শারমিনের এনসিপি ত্যাগ: প্রশ্ন কেন?
জাতীয় -
১১
দেশে আয়, দেখবো তোরে কে বাঁচায়: শেখ হাসিনাকে আম্মারের চ্যালেঞ্জ
সারাবাংলা -
১২
এল নিনোর পর লা নিনা এলে বিশ্বজুড়ে আবহাওয়ায় কী ঘটবে?
আন্তর্জাতিক -
১৩
যারা দিল্লিতে আপন ঠিকানায় আছে, তারা এ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সারাবাংলা -
১৪
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ইউরোপে ক্ষেপণাস্ত্র ছুড়বে ইরান
জাতীয় -
১৫
উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বিশেষ সংগীতানুষ্ঠান
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন