আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: মীর হেলাল
গণমাধ্যম ডেক্স
শিক্ষাই জাতির উন্নতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে তাদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে টিসিজেএর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে।
ভিডিও জার্নালিস্টদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভিডিও জার্নালিস্টরা নানা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করেন। মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও তাদের অবদান অপরিসীম।
টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, যুবদলের সহসভাপতি মো. ইকবাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপকমিশনার লায়ন সালাউদ্দিন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান আসিফ চৌধুরী, নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম, টিসিজেএর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং সংগঠনের সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব।
এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএর সহসভাপতি সঞ্জীব দে বাবু, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলাম ও মোহাম্মদ নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠান শেষে এসএসসি উত্তীর্ণ টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিবের কন্যা সানজা তাবাসসুম সুহানা, এইচএসসি উত্তীর্ণ সদস্য শীতল মল্লিকের সন্তান ঋষিকেশ মল্লিক এবং দৃষ্টিপ্রতিবন্ধী কৃতি শিক্ষার্থী মিনহাজ উদ্দিন, রূপসা খানম ও খায়রুল ইসলামের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন প্রতিমন্ত্রী।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
দিনাজপুরে শিশুর পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নির্যাতন
জাতীয় -
২
শুধুমাত্র প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আইসিটি মন্ত্রী
জাতীয় -
৩
সাতক্ষীরার শালিখা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাতীয় -
৪
চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও
জাতীয় -
৫
বিসিকে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে রাজনৈতিকভাবে প্রতিহতের হুঁশিয়ারি আজাদের
জাতীয় -
৬
লন্ডনে সাবেক গণিত শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক -
৭
‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি
জাতীয় -
৮
মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
জাতীয় -
৯
ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
জাতীয় -
১০
কেশম দ্বীপের আকাশে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান
জাতীয় -
১১
মোংলা বন্দর হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক হাব: নৌ-পরিবহন মন্ত্রী
জাতীয় -
১২
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
জাতীয় -
১৩
আবারও কালিতে ঢেকে দিয়েছে রবীন্দ্রনাথের গ্রাফিতি, পাশেই লাগিয়েছে প্রচারপত্র
সারাবাংলা -
১৪
সারা দিন বড়শি ফেলে ধরলেন একটি কাতলা, তাতেই জিতে নিলেন দুই লাখ টাকা
জাতীয় -
১৫
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতে পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন